ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

নিরব-মিম মানতাসার ‘জাল’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
  • ২৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ নিরব এ সময়ের ব্যস্ত চিত্রাভিনেতা। মিম মানতাসা নাটকের নিয়মিত অভিনেত্রী। এই দুই তারকার ক্যারিয়ারই শুরু হয় মডেলিং দিয়ে। এখন দুজনেই অভিনয় অঙ্গনের নির্ভরযোগ্য শিল্পী। প্রথমবার তারা একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন। তবে তা নাটক কিংবা সিনেমা নয়। এটি একটি ওয়েব সিরিজ। নাম ‘জাল’। পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস।

গত বছরের শেষ ভাগে এটির কাজ শুরু হয়েছিল। তবে করোনাভাইরাস সংক্রান্ত জটিলতার কারণে তখন এটির শুটিং বন্ধ হয়ে যায়। পরিচালক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত থাকার কারণে আর এটির কাজ এগোয়নি। অবশেষে সম্প্রতি ওয়েব সিরিজটির শুটিং শেষ করলেন নিরব-মিম মানতাসা।

এতে অভিনয় প্রসঙ্গে মিম মানতাসা বলেন, আমি নাটকেই বেশি অভিনয় করি। এর আগে একটি ওয়েব সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা আছে। সেটি দিয়েই এ কাজটিও করছি। গল্প এবং নির্মাণশৈলী বেশ ভালো। আশা করছি এটি দর্শকের ভালো লাগবে।

এটি নিয়ে নিরব বলেন, বন্ধন বিশ্বাস সব সময়ই ভালো কিছুই নির্মাণ করেন। এই ওয়েব সিরিজটিও ভালো একটি কাজ। আশা করছি দর্শকের ভালো লাগবে এটি। অন্যদিকে নিরব এখন সিনেমাতেই বেশি অভিনয় করছেন। মিম মানতাসা বিয়ের পর কাজের গতি কমিয়ে দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

নিরব-মিম মানতাসার ‘জাল’

আপডেট টাইম : ০৮:১৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১