ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে মিশন এক্সট্রিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
  • ২৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ অবশেষে বহুল প্রতীক্ষিত পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’র মুক্তির ঘণ্টা বাজলো। আগামী ৩ ডিসেম্বরে দেশ ও দেশের বাইরে সিনেমাটির প্রথম পর্ব মুক্তি পেতে যাচ্ছে। এরই মধ্যে শুরু হয়েছে সিনেমার ব্যাপক ভিত্তিক প্রচারণার প্রস্তুতিও।

‘মিশন এক্সট্রিম’র অন্যতম পরিচালক, প্রযোজক এবং লেখক সানী সানোয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেন। করোনা ভাইরাস পরিস্থিতির ক্রমাগত উন্নতি ঘটায় ‘মিশন এক্সট্রিম’ মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সানী সানোয়ার বলেন, শিক্ষা-প্রতিষ্ঠান খুলে দেয়ার মাধ্যমে দেশে করোনার বিরুদ্ধে প্রাথমিক বিজয় ঘোষিত হয়েছে। জীবনযাত্রা এখন অনেকটা স্বাভাবিক। পাশাপাশি ব্যাপকভিত্তিক ভ্যাক্সিনেশনও চলছে। এখন শুধু একটি জিনিসই বাকি, আর তা হলো সিনেমা হলে বড় বাজেটের নতুন সিনেমা মুক্তি পাওয়া। এই ঘোষণার মাধ্যমে আমরা সেই কাজটি করতে যাচ্ছি। আশা করছি, সবাই আমাদের পাশেই থাকবেন। করোনার বড় ধাক্কা সামলে আবারও আমরা ফিরে যাবো সিনেমার সেই সুদিনে।

‘ঢাকা অ্যাটাক’খ্যাত এই চিত্রনাট্যকার আরও জানান, ‘মিশন এক্সট্রিম’র প্রচারণা ফের ব্যাপক আয়োজনে শুরু করতে যাচ্ছেন। শিগগিরই প্রকাশ করবেন সিনেমা ট্রেলার এবং চমকপ্রদ সব প্রমোশনাল কন্টেন্ট।

পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমাটি সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমদ। এর কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ‘মাসলম্যান’খ্যাত অভিনেতা আরেফিন শুভ। এছাড়াও ‘ঢাকা অ্যাটাক’খ্যাত তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত রয়েছেন।

বিগ বাজেটের ‘মিশন এক্সট্রিম’র জন্য টানা ৯ মাসের হাড়ভাঙা খাটুনি করে বডি ট্রান্সফরমেশন করেছেন আরিফিন শুভ। সিক্স প্যাকের সুঠাম দেহে তাক লাগিয়ে দিয়েছেন দেশের সকল সিনেমাপ্রেমী দর্শকদের। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে ‘মিশন এক্সট্রিম’র মুক্তির ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাতীয় চলচ্চিত্র বিজয়ী এই জনপ্রিয় নায়ক। তিনি বলেন, ‘মিশন এক্সট্রিম’র জন্য নিজেকে ফিট করতে যে পরিশ্রম করেছি, সেটা কখনো ভোলার মতো নয়। দীর্ঘ ট্রেনিংয়ে লিগামেন্ট পায়ের স্থানচ্যুত হয়েছিল, ছিঁড়েছিল টিস্যুও। সে আঘাতে এখনো কাতরাতে হয়। এসব কষ্ট ভুলে যাবো, যখন ‘মিশন এক্সট্রিম’ দেখে দর্শকদের ভালো লাগবে। সিনেমাটি অবশেষে মুক্তি পেতে যাচ্ছে, এটা খুবই আনন্দের।

কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

কুল নিবেদিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত। গল্প ও চিত্রনাট্য লিখেছেন পুলিশ সুপার সানী সানোয়ার নিজেই। সিনেমাটির সহযোগী প্রযোজক হিসেবে রয়েছে মাইম মাল্টিমিডিয়া ও ঢাকা ডিটেকটিভ ক্লাব।

এর আগে পর পর দুই বছর দুই ঈদে ‘মিশন এক্সট্রিম’ মুক্তির ঘোষণা দেওয়া হলেও করোনার কারণে তা আর সম্ভব হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে মিশন এক্সট্রিম

আপডেট টাইম : ০২:৪৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১