ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

আবদার মেটালেই ক্যামেরার সামনে দাঁড়ান লাস্যময়ী রাইমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
  • ৫১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন শুধু অভিনয় দিয়ে নয়, নানা রকম কাজ দিয়েও সব সময় আলোচনায় থাকেন। সাম্প্রতিক সময়ে তার নজরকাড়া ফটোশুটের মাধ্যমে তিনি আলোচনায়।

কলকাতার প্রথমসারির ফটোগ্রাফার তথাগত ঘোষ বহুবার রাইমাকে ক্যামেরাবন্দি করেছেন। তাদের বন্ধুত্বের কথাও কারো অজানা নয়। তবে সুযোগ পেলেই নাকি তথাগতের কাছে নানা আবদার করে থাকেন রাইমা। আর সেটা না মানলে কোনোভাবেই তাকে ক্যামেরার সামনে দাঁড় করানো যায় না।

একবার শুটিংয়ের মধ্যে আলোচনা চলাকালীন তথাগত জানিয়েছিলেন একটি ঘোড়া থাকলে ছবিগুলো আরও জমে যেত। সেই কথা রাইমা শুনতেই সে কালো ঘোড়ার বায়না করে বসে। কালো ঘোড়া না হলে তিনি কিছুতেই শুট করবেন না। জেদ ধরে বসেছিলেন নায়িকা। শেষে কালো ঘোড়া এনে দিতেই ফের শ্যুট শুরু করেন তিনি।

আর একবার, মাটির ভাঁড়ে চা খাওয়ার আবদার করেছিলেন রাইমা। কিন্তু রাইমাকে নিয়ে চায়ের দোকানে দাঁড়ালেই তো লোকের ভিড় জমাবে। কিন্তু কে শোনে কার কথা! শেষ পর্যন্ত জেদ রাখতে রাইমাকে নিয়ে তেঘড়িয়ার একটি পরিচিত চায়ের স্টলে আসেন তথাগত। তুলনামূলক ফাঁকা সেই চায়ের দোকানে স্বস্তিতে ভাঁড়ের চা খেয়ে শান্ত হন নায়িকা, ফেরেন শুটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

আবদার মেটালেই ক্যামেরার সামনে দাঁড়ান লাস্যময়ী রাইমা

আপডেট টাইম : ১১:১৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১