ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

গায়কের কপাল কেটে ২০৪ কোটি টাকার হীরা নিয়ে পালালেন ভক্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩১:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
  • ২৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ অদ্ভুত সব কাণ্ড করে ভক্ত-অনুরাগীদের বিস্মিত করেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র‌্যাপার লিল উজি ভার্ট।

 হঠাৎ ইচ্ছা হলো নিজের কপালে অমূল্য হীরা বসাবেন। যেটি কপালের টিপ হিসেবে জ্বলজ্বল করবে।

যেমন খুশি তেমন সাজোর মতোই কাণ্ডটি করলেন। সত্যি সত্যিই কপালের ওপর ছুরি-কাঁচি চালিয়ে বসালেন হীরা। যেনতেন হীরা নয়, ১১ ক্যারেটের ২৪ মিলিয়ন ডলার মূল্যের গোলাপি হীরা বসালেন তিনি কপালে।

অর্থাৎ লিল উজির হীরার টিপটির মূল্য বাংলাদেশি মুদ্রায় ২০৪ কোটি টাকা!

কিন্তু এত দামি হীরা তার কপালে সইল না। এক লাইভ শোয়ে এসেই ২০৪ কোটির হীরা হারিয়ে ফেললেন এই র্যা প সিঙ্গার।

অবশ্য লিল হীরা হারাননি, শোয়ের দর্শকদের কেউ একজন তার কপাল কেটে হীরা নিয়ে চম্পট দিয়েছে।

সম্প্রতি মিয়ামিতে আয়োজিত রোলিং লাউড ফেস্টিভ্যালে শো’য়ে অংশগ্রহণ করেছিলেন লিল উজি ভার্ট। শো চলাকালীন গান গাইতে গাইতে তিনি নেমে আসেন দর্শকদের মাঝে। আর সেখানেই ঘটে গেল বিপত্তি।

ওই গান পরিবেশনার সময় তাকে ঘিরে ধরেন শ্রোতারা। ভিড়ের মাঝে আচমকাই কেউ লিলের কপাল থেকে হীরা বের করে নেন! প্রথমে কিছু বুঝে উঠতে পারেননি লিল। এর পরই কপালে ব্যথা অনুভব করেন। দর্শকরা দেখেন লিলের কপাল থেকে রক্ত ঝরছে।

শো থামিয়ে চিকিৎসা নেন লিল। লিল এখন সুস্থই আছেন। কিন্তু হীরে হারিয়ে শোকে মুহ্যমান।

কপালে প্রায় ২০৪ কোটি টাকা মূল্যের হীরা বসিয়ে রাতারাতি আমেরিকার সংবাদমাধ্যমের শিরোনামে এসেছিলেন লিল। এখন হীরা হারিয়ে ফের সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এলেন লিল।

প্রসঙ্গত, ২০১৭ সালে হীরাটিকে দেখে কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন লিল। চলতি বছরের জানুয়ারিতে তিনি একটি গোলাপি হীরা কিনেছেন জানিয়ে টুইটও করেন। ডিজাইনার ইলিয়ট এলিয়েন্টের কাছ থেকে ২০৪ কোটি টাকার হীরাটি কেনেন। হীরার বীমাও করেন। চলতি বছর ফেব্রুয়ারি মাসে অস্ত্রোপচার করে তা কপালে বসিয়েছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গায়কের কপাল কেটে ২০৪ কোটি টাকার হীরা নিয়ে পালালেন ভক্ত

আপডেট টাইম : ০২:৩১:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১