ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

আগের সবই গুজব ছিল, আজই বিয়ে হলো আমাদের: মাহি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
  • ২৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। চার মাস আগেই পাঁচ বছরের সংসার ভাঙার খবর দেন তিনি। কয়েকদিন হলো মিডিয়া পাড়ায় জোর গুঞ্জন ছিলো- দ্বিতীয় বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই নায়িকা। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত ১২টা ০৫ মিনিটে প্রেমিক রাকিব সরকারের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন মাহি।

বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের একটি ছবি প্রকাশ করেছেন মাহিয়া মাহি। সেখানে তিনি লিখেছেন, ‘আজ ১২টা ০৫ মিনিটে আমাদের বিবাহ সম্পন্ন হল। এর আগের সব কথা আসলেই গুজব ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন এটাই একমাত্র চাওয়া।’

মাহির স্বামী রাকিব সরকার গাড়ি ব্যবসায়ী এবং গাজীপুরের রাজনীতিক। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে।

এর আগে ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুকে একটি স্ট্যাটাসে মাহি লিখেছিলেন, ১৩ সেপ্টেম্বর সারপ্রাইজ দেবেন তিনি। এছাড়া গত ১১ জুন দিবাগত রাতে নিজের দেওয়া পোস্টের ক্যাপশনে এই নায়িকা লিখেছিলেন, ‘আমি তোমাকে গানে, সিনেমায় এমনকি সব জায়গায় অনুভব করি, আলহামদুলিল্লাহ।’ এতেই বিয়ের গুঞ্জন আরও বেড়ে যায়।

যদিও তখন মাহি বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন। সে সময় মাহি সংবাদমাধ্যমকে বলেন, ‘না, বিয়ে হয়নি, আমরা বন্ধু। শুধু বন্ধু নই, আমরা অনেক অনেক ভালো বন্ধু।’

মাহিয়া মাহি অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায়। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘মরীচিকা’ নামে তার একটি ওয়েব সিরিজ। নতুন করে শুটিং করছেন শাহীন সুমনের ‘মাফিয়া’ ওয়েব সিরিজে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগের সবই গুজব ছিল, আজই বিয়ে হলো আমাদের: মাহি

আপডেট টাইম : ০৯:২৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১