ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

যে কারণে বলিউডে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন মেহজাবিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
  • ২৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউডের সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।

জানা গেছে, নেটফ্লিক্সের জন্য ‘খুফিয়া’ নামের একটি বলিউডের সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন মেহজাবিন। কিন্তু সম্প্রতি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।

বলিউডের খ্যাতিমান নির্মাতা বিশাল ভরদ্বাজ অভিনেত্রীকে এই প্রস্তাব প্রস্তাব দিয়েছিলেন। প্রস্তাব ফিরিয়ে দেওয়ার বিষয়ে মেহজাবিন একটি গণমাধ্যমকে  বলেন, ‘গত জুলাই মাসের শুরুর দিকে আমার হোয়াটসঅ্যাপে এই সিনেমার কাস্টিং ডিরেক্টর যোগাযোগ করেন। সিনেমাটার গল্পের প্রয়োজনে বাংলাদেশি একজন অভিনয় শিল্পী লাগবে বলে যোগাযোগ করেছিলেন তারা। সেই কারণে আমার সঙ্গে বিস্তারিত কথা বলেছেন। আমাকে গল্পের সারসংক্ষেপ পাঠিয়েছিলেন। আমার চরিত্রটি সম্পর্কেও ধারণা দেওয়া হয়।’

অভিনেত্রী বলেন, ‘গল্প শুনে সারসংক্ষেপ পড়ে আমার মনে হয়েছে সিনেমার গল্পে আমাদের দেশকে ছোট করা হয়েছে। সেই কারণেই তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘সিনেমার গল্প চিত্রনাট্যে বাংলাদেশের রাজনীতির কিছু অংশ তুলে ধরা হয়েছে। সিনেমাটার সেই চরিত্রে অভিনয় করলে বাংলাদেশের রাজনীতিকে ভুলভাবে তুলে ধরা হতো। দেশের প্রতি ভালোবাসা থেকে এই সিনেমাটা করিনি। মূল বিষয় হচ্ছে আমার দেশটাকে ছোট করার কোনো ইচ্ছা আমার নেই। সেই কারণে আমি রাজী হইনি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যে কারণে বলিউডে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন মেহজাবিন

আপডেট টাইম : ১০:৫৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১