ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

৪২ বছরে পপি, খুঁজছেন পাত্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
  • ২২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি ৪২ বছর বয়সে পদার্পন করেছেন। তবে এখনও তিনি বিয়ে করেননি। সম্প্রতি জানিয়েছিলেন বিয়ের জন্য পাত্র খুঁজছেন তিনি।

১৯৭৯ সালের ১০ সেপ্টেম্বর বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি পান পপি। এরপর মডেলিং থেকেই চলচ্চিত্রে পা রাখেন এই গ্ল্যামারাস তারকা। আমার ঘর আমার বেহেশত ছায়াছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন পপি।

পপির প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কুলি। এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানি। ছবিটি সেই সময়ে সাত কোটি টাকা ব্যবস্যা করে মাইলফলক করে। এরপর রিয়াজের বিপরীতে বিদ্রোহ চারিদিকে, মান্নার বিপরীতে কে আমার বাবা ও লাল বাদশা, ক্ষেপা বাসু ও বাবুল রেজা পরিচালিত ওদের ধর ছায়াছবিগুলোও ব্যবসাসফল হয়। মান্না প্রযোজিত লাল বাদশা ছায়াছবি ব্যবসা সফল হয় ও তার অভিনয় জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে।

এই ছায়াছবিতে আবেদনময়ী খেতাব পাওয়া পপি নিজেকে নতুন ভাবে তুলে আনেন রুবেল এর সঙ্গে জুটি গড়ে। একে একে তার সাথে অভিনয় করেন ২২টি ছায়াছবিতে। সেসময় আবেদনময়ী নায়িকা হিসেবে একচেটিয়া ব্যবসা সফল সিনেমা করেন তিনি।

কারাগার সিনেমায় এতে টোকাই চরিত্রে অভিনয় করে প্রথম বারের মত শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। মেঘের কোলে রোদ চলচ্চিত্রের জন্য তিনি অর্জন করেন দ্বিতীয় বারের মত শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

এদিকে পরিচালক-প্রযোজকদের ফাসিয়ে গত কয়েকমাস উধাও ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। অনেকেই বলছেন, তিনি বিয়ে করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৪২ বছরে পপি, খুঁজছেন পাত্র

আপডেট টাইম : ১০:৩৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১