হাওর বার্তা ডেস্কঃ ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ। অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন ‘মাগাধীরা’খ্যাত এই অভিনেতা। তার আরেক পরিচয় তিনি বরেণ্য অভিনয়শিল্পী, অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মন্ত্রী চিরঞ্জীবীর পুত্র। রাম চরণ অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করলেও ইলেকট্রনিক মিডিয়া ব্যবসা শুরুর চেষ্টা করছেন।
একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, হায়দরাবাদে একটি টিভি চ্যানেলের মালিকের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত করেছেন রাম চরণ। তাকে আকর্ষণীয় মূল্য দেওয়ার প্রস্তাব দিয়েছেন। তা ছাড়া শুধু নিউজ চ্যানেল নয়, কয়েকটি বিনোদনভিত্তিক টিভি চ্যানেলের সঙ্গেও কথা বলেছেন রাম চরণ।
রাম চরণের পরবর্তী সিনেমা ‘রুদ্রম রণম রুধিরাম’ বা ‘ট্রিপল আর’। এটি পরিচালনা করছেন ‘বাহুবলি’ সিনেমাখ্যাত এস এস রাজামৌলি। এছাড়া প্রসিদ্ধ নির্মাতা শংকরের সঙ্গে একটি সিনেমা দেখা যাবে তাকে। পাশাপাশি বাবা চিরঞ্জীবীর ‘আচার্য’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাম চরণ। এটি প্রযোজনাও করছেন এই অভিনেতা।
Reporter Name 

























