ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

পশ্চিমবঙ্গের ‘মুখ্যমন্ত্রী’ হচ্ছেন মিথিলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
  • ২৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে বড়পর্দায় দেখা যাবে বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে। তবে এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক নয়, পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ মদন মিত্রের জীবনি নিয়ে সিনেমাটি নির্মিত হবে।

কলকাতার দৈনিক সংবাদ প্রতিদিনের এক খবরে বলা হয়, তৃণমূলের নেতা মদন মিত্রের জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করছেন টালিগঞ্জের নির্মাতা রাজর্ষি দে। সেই সিনেমায় মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে মিথিলার অভিনয়ের গুঞ্জন ছড়িয়েছে টলিউডে।

বিষয়টি নিয়ে পরিচালক রাজর্ষি দে বলেন, মিথিলা থাকবেন ছবিতে। তবে কোন চরিত্রে থাকবেন, সেটা এখনও ঠিক হয়নি। অন্যদিকে মিথিলা বলেন, আমি এই সম্পর্কে এখনও কিছুই বলতে পারবো না।

মদন মিত্রের ভূমিকায় বলিউডের পঙ্কজ ত্রিপাঠী কিংবা টালিগঞ্জের শ্বাশত চট্টোপাধ্যায়কে পছন্দের তালিকায় রেখেছেন রাজর্ষি; চিত্রনাট্য লেখার পর তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করবেন তিনি।

পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতাদের মধ্যে সবসময় সবচেয়ে বেশি আলোচনায় থাকেন মদন মিত্র। কখনও তিনি রাস্তায় বাইক ছোটান, কখনও জিমে ঘাম ঝরান। তার মিউজিক ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়, ফেসবুক লাইভ এলেও তিনি পান অসংখ্য দর্শক। সেই মদন মিত্রকে নিয়েই দুই পরিচালক বানাবেন বায়োপিক।

বায়োপিক প্রসঙ্গে মদন মিত্র বলেন, গত দু’বছর ধরে বায়োপিক করার চাপ আসছিল। কিন্তু হেরে যাওয়া পরাজিত সৈন্য হিসেবে নয়, কামারহাটি রায়ের জন্য আমি অপেক্ষা করছিলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পশ্চিমবঙ্গের ‘মুখ্যমন্ত্রী’ হচ্ছেন মিথিলা

আপডেট টাইম : ০৩:৩১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১