ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

পরীমনিকে নিয়েই নতুন মিশনে গিয়াসউদ্দিন সেলিম!

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
  • ২২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘গুনিন’ ছোটগল্প অবলম্বনে বানানো হবে চলচ্চিত্র। ‘গুনিন’ নামের এই চলচ্চিত্রটি পরিচালনা করছেন গুণী নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। এতে অভিনয় করার কথা ছিলো ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়ার। সম্প্রতি তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিও সম্পন্ন হয়। কিন্তু হঠাৎ শিডিউল ঝামেলায় সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন এই নায়িকা। তাই শোনা যাচ্ছে, পরীমনি নিয়েই ‘গুনিন’ মিশনে নামতে চলেছেন গিয়াসউদ্দিন সেলিম।

এ প্রসঙ্গে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম জানান, ‘এখনো কারো নাম বলার মতো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। আমরা নতুন করে অভিনেত্রী খুঁজছি। কাউকে পাইনি। আশা করছি খুব দ্রুতই ‘গুনিন’ সিনেমার রাবেয়া চরিত্রের জন্য মানানসই অভিনেত্রীর সঙ্গে চুক্তি হয়ে যাবে।’
 এরআগে নুসরাত ফারিয়া গণমাধ্যমকে বলেন, ‘সেলিম ভাইয়ের সঙ্গে কাজ করার খুব ইচ্ছা ছিল। কিন্তু শিডিউল জটিলতার কারণেই ছবিটি ছাড়তে হলো। কারণ, পূর্ব নির্ধারিত শুটিং শিডিউল বদলেছে। একই সময়ে আমার আরেকটি শিডিউল দেওয়া আছে। তাই এমনটা হলো।’

গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘শরিফুল রাজের দুর্ঘটনার কারণে আমরা শুটিংটা এক সপ্তাহ পেছাতে বাধ্য হলাম। দুর্ঘটনার ওপর তো কারও হাত নেই। কিন্তু সেটি পেছানোর কারণে ফারিয়া পড়ে গেল নতুন জটিলতায়। ওর কাজটি দেশের বাইরে। ফলে আমরা যৌথভাবেই চুক্তি ভাঙার সিদ্ধান্ত নিয়েছি।’

‘গুনিন’ সিনেমায় আরো অভিনয় করবেন ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, আজাদ আবুল কালাম, এবং ‘নেটওয়ার্কের বাইরে’ খ্যাত অভিনেতা শরীফুল রাজ। এরইমধ্যে সবার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে বলে জানান গিয়াসউদ্দিন সেলিম।

নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ‘মনপুরা’ চলচ্চিত্র দিয়ে দর্শককের মনে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন। সর্বশেষ ‘স্বপ্নজাল’ সিনেমা দিয়েও প্রশংসিত হয়েছেন। ‘স্বপ্নজাল’ সিনেমার নায়িকা ছিলেন পরীমনি। গিয়াস উদ্দিন সেলিমের নতুন সিনেমা ‘পাপপূণ্য’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পরীমনিকে নিয়েই নতুন মিশনে গিয়াসউদ্দিন সেলিম!

আপডেট টাইম : ০২:৫৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১