ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

ভয় পাবেন না, আমি ঠিক আছি’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
  • ২১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউড অভিনেতা টাইগার শ্রফ। গুঞ্জন উঠেছে ফুটবল খেলতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তিনি। তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ‘ওয়ার’ অভিনেতা।

টাইগার শ্রফ জানান, প্রায় তিন মাস আগে এরকম একটি ঘটনা ঘটেছিল। সেলেব্রিটি ফুটবল লিগ খেলার সময় আহত হয়েছিলেন তিনি। তবে বর্তমানে সুস্থ ও স্বাভাবিক আছেন।

এই অভিনেতার ভাষায়, ‘মাঝেমধ্যেই আমি নানা কারণে আঘাত পাই। মা-বাবার ধারণা আমি খুব বেশি ঝুঁকি নিয়ে ফেলি। কিন্তু এবার ঘটনাটি সত্য নয়। তিন মাসে আগে এরকম একটি ঘটনা ঘটেছিল। ভয় পাবেন না। আমি ঠিক আছি।’

ফুটবলের প্রতি টাইগার শ্রফের ভালোবাসা ছোটবেলা থেকেই। ভারতে অনুষ্ঠিত ফুটসালের দ্বিতীয় আসরে ‘মুম্বাই ওয়ারিয়রস’ দল কিনেছিলেন। অভিনেতা না হলে ফুটবলার হতে চেয়েছিলেন তিনি।

এক সাক্ষাৎকারে এই অভিনেতা বলেছিলেন, ‘আমি ফুটবলের ভক্ত। ছোটবেলা থেকেই ফুটবল খেলে আসছি। আমার ইচ্ছে ছিল দেশের প্রতিনিধিত্ব করার কিন্তু ভাগ্যে অন্যকিছু ছিল। আমি যেখানেই থাকি না কেন এই খেলার প্রচারণা করে যাব এবং বিশ্বাস করি এটি এগিয়ে যাবে কারণ আমাদের অনেক সম্ভাবনা রয়েছে।’

টাইগার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওয়ার’। এছাড়াও তার হাতে রয়েছে ‘হিরোপান্তি-টু’, ‘গণপথ’, ‘বাঘি-ফোর’ সিনেমা। হলিউডের ‘র‌্যাম্বো’ সিনেমার হিন্দি রিমেকে অভিনয় করবেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

ভয় পাবেন না, আমি ঠিক আছি’

আপডেট টাইম : ০৯:৪৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১