ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

বিন্দু কোথায়?

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
  • ২২০ বার

হাওর বার্তা ডেস্কঃ লাক্স সুন্দরী প্রতিযোগিতা দিয়ে একযুগেরও বেশি আগে মিডিয়ার আলো ঝলমলে রঙিন দুনিয়ায় পথচলা শুরু হয় আফসান আরা বিন্দুর।

সেই প্রতিযোগিতায় সেরা তিনের মধ্যে জায়গা করে নিয়েছিলেন এই আলোচিত মডেল ও অভিনেত্রী। মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও সফলতা পান তিনি।

প্রায় এক দশক নিয়মিত অভিনয় করেন নাটকে। দর্শকের কাছ থেকেও ব্যাপক ইতিবাচক সাড়া পান এই অভিনেত্রী। অভিনয় ক্যারিয়ারের স্বর্ণ সময়ে হঠাৎ করেই বিয়ের পিঁড়িতে বসেন বিন্দু। এরপর স্বামীর সঙ্গে আমেরিকায় উড়াল দেন তিনি।

সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করে ঢাকার শোবিজ থেকে বিদায় নেন এই অভিনেত্রী। কিন্তু তাকে নিয়ে তারপরও কাজ করতে আগ্রহ প্রকাশ করেন নির্মাতারা। কিন্তু বিন্দু কারও ডাকেই আর সাড়া দেননি তখন। তবে তার বিয়ে পরবর্তী জীবন নিয়ে তৈরি হয়েছে নানা গুঞ্জন।

বিন্দুর ঘনিষ্ঠ একটি সূত্র সম্প্রতি জানিয়েছে, বিন্দু এখন ঢাকাতেই বসবাস করছেন। স্বামীর সঙ্গে তার কোনো বৈবাহিক সম্পর্ক নেই। তাই তিনি আমেরিকা থেকে ঢাকায় ফিরেছেন।

আরেকটি সূত্র জানিয়েছে, বিন্দু সামাজিক কেনো অনুষ্ঠান কিংবা জনসমাগমে হাজির না হলেও রাজধানীর মিরপুরের একটি জিমনেশিয়ামে ফিটনেস ঠিক রাখার কাজটি করে যাচ্ছেন কিছুদিন থেকে।

বিন্দুর ঘনিষ্ঠ একাধিকজন বলছেন, বিন্দু আবারো অভিনয়ে ফিরবেন, তার আগে ফিটনেস ঠিক করে নিচ্ছেন। তাকে নিয়ে চলমান গুঞ্জনগুলো সম্পর্কে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনোভাবেই তিনি গণমাধ্যম কিংবা সাংবাদিকদের কোনো তথ্য দিচ্ছেন না।

এ বিষয়গুলো কী সত্য নাকি শুধুই গুঞ্জন তাও নির্ণয় করা যাচ্ছে না। তবে বিন্দুভক্ত অনেকেই তার অভিনয়ে ফিরে আসার প্রত্যাশা করছেন। যদি বিন্দু আসলেই মিডিয়ায় ফিরে আসেন তাহলে দক্ষ অভিনয়শিল্পীর সংকট কিছুটা হলেও পূরণ হবে বলে ভাবছেন মিডিয়া সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিন্দু কোথায়?

আপডেট টাইম : ০৯:২৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১