ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

মসজিদে শ্যুটিং করায় অভিনেত্রীকে গ্রেফতারের নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
  • ৩৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সাবা কামারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে লাহোর ম্যাজিস্টেরিয়াল কোর্ট। জানা গেছে, মসজিদে নাচের ভিডিও ধারণ করায় বুধবার (৮ সেপ্টেম্বর) তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দেশটির আদালত। এ খবর প্রকাশ করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন। অভিনেত্রী সাবার বিরুদ্ধে অভিযোগ, তিনি এবং আরও কয়েকজন মিলে লাহোরের একটি ঐতিহাসিক মসজিদে নাচের ভিডিওর শ্যুটিং করেছেন।

আদালতে এই মামলার শুনানির সময় একাধিকবার অনুপস্থিত থাকায় সাবা এবং গায়ক বিলাল সাইদের বিরুদ্ধে লাহোরের ম্যাজিস্ট্রেট আদালত এই পরোয়ানা জারি করেছে। গত বছর লাহোর পুলিশ সাবা এবং বিলালের বিরুদ্ধে পাকিস্তানের দণ্ডবিধির ২৯৫ ধারায় একটি অভিযোগে দায়ের করে। তাদের অভিযোগ, অভিনেত্রী এবং গায়ক লাহোরের ওয়াজির খান মসজিদে ‘অশোভন’ কার্যকলাপ করেছেন।

মামলার এফআইআরে বলা হয়েছে, তারা মসজিদের নাচের ভিডিও শ্যুট করে সেখানকার পবিত্রতা নষ্ট করেছেন। পাকিস্তানের জনগণও এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল। এ ঘটনায় ক্ষমা চেয়ে সাবা বলেছিলেন, “আমরা একটি বিয়ের দৃশ্য শ্যুট করেছিলাম। কিন্তু তার সঙ্গে কোনও গান ব্যবহার করা হয়নি বা পরবর্তী সময়েও প্রযুক্তির মাধ্যমে কোনও গান যুক্ত করা হয়নি।”

বলিউডেও কাজ করেছেন সাবা। ২০১৭ সালে ‘হিন্দি মিডিয়াম’ ছবিতে ইরফান খানের বিপরীতে দেখা গিয়েছিল তাকে। সেই সময় বেশ প্রশংসিত হয়েছিল তার অভিনয়। জানা গেছে, লাহোরের পুরনো ঐতিহ্যবাহী মসজিদ ওয়াজিদ খান। সেখানে নাচের দৃশ্য ধারণ করেন সাবা। এতে মসজিদের পবিত্রতা নষ্ট করেছেন তারা। এমন অভিযোগে তাদের ওপর বেশ চটেছিল পাকিস্তানে জনগণ। নেটদুনিয়ায় অভিনেত্রীকে হুমকিও দেওয়া হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মসজিদে শ্যুটিং করায় অভিনেত্রীকে গ্রেফতারের নির্দেশ

আপডেট টাইম : ০৬:১৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১