ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

পরীমনি পেলেন ‘ভালোবাসার উপহার’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
  • ২৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ কিছু পেলে কিছু দিতে হয়। পরীমনি জামিনে মুক্তি পেয়ে ফিরে আসার পর তার সঙ্গে দেখা করতে যান নবাগতা নায়িকা রাজ রিপা। এ সময় পরীমনি তাকে সোনার পায়েল উপহার দেন। এবার রাজ রিপা পরীমনিকে উপহার দিলেন আই ফোন।

জানা যায়, পরীমনি ও রাজ রিপার সম্পর্ক এখন বেশ মধুর। তারা পরস্পর বোন সম্বোধন করেন। উপহার প্রসঙ্গে রাজ রিপা বলেন, ‘পরী আপি আমার বড় বোন। তার জন্য আমার ছোট্ট একটু ভালোবাসা। এটি ভালোবাসার উপহার।’

মূলত পরীমনির মুক্তির দাবিতে রাজধানীর শাহবাগে মানববন্ধন হয়। সেখানে অংশ নেন রাজ রিপা। বিষয়টি জানতে পেরে পরীমনি যেমন আবেগাপ্লুত হয়েছেন, একইভাবে রাজ রিপাও মনে করেন মানুষ হিসেবে পরীমনি অসাধারণ! ‘সত্যিকার অর্থেই ভালো মনের মানুষ তিনি’ বলেন রিপা।

পরীমনিকে দামি একটি মোবাইল ফোন উপহার দিয়েছেন রিপা। যার বাজার মূল্য লাখ টাকার বেশি।

রাজ রিপা জাতীয় ব্যাডমিন্টন দলের সদস্য। খুলনা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিলেন। ব্যাডমিন্টনকে বিদায় জানিয়ে এখন ঢালিউডে ব্যস্ত। ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’ সিনেমায় অভিনয় করেছেন রাজ রিপা। তার বিপরীতে এ সিনেমায় আছেন সাতজন নায়ক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

পরীমনি পেলেন ‘ভালোবাসার উপহার’

আপডেট টাইম : ০৬:১৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১