ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

সন্তানের বাবার পরিচয় বললেন নুসরাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
  • ২৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মা হওয়ার পর প্রথমবার বুধবার (৮ সেপ্টেম্বর) কলকাতার একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কলকাতার অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। সেখানে এ অভিনেত্রী বলেন, ‘মাতৃত্ব খুব উপভোগ করছি। আমার জীবনটাই বদলে গেছে। ’ এখন পর্যন্ত ছেলে ঈশানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী। কবে দেখা যাবে ঈশানকে? এমন প্রশ্নে এ অভিনেত্রী বলেন, ‘ঈশানের বাবা চাইলেই তাকে দেখতে পাওয়া যাবে। আপাতত ছেলেকে সব থেকে ভালো সামলাচ্ছেন তার বাবা। এখন পরিবার ছাড়া কাউকেই ছেলের কাছে যেতে দিচ্ছেন না সে।’

কয়েক মাস ধরে সকলে নায়িকার সন্তানের পিতৃপরিচয় জানতে আগ্রহী হলেও গতকাল অবধি কেউ নুসরাতকে এই প্রশ্নটা সরাসরি করেননি। অবশেষে বুধবার সরাসরি সেই প্রশ্নটির মুখেই পড়ে যান সাংসদ-অভিনেত্রী। মা হওয়ার পর এদিন প্রথম প্রকাশ্যে আসেন নুসরাত। বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ভবানীপুরের এক স্যালোঁর উদ্বোধনী অনুষ্ঠানে। ওই অনুষ্ঠানে নতুন মা নুসরাতের উপস্থিতি ঘিরে ছিল সাংবাদিকদের উপচে পড়া ভিড়। সেই ভিড়ের মধ্য থেকেই এক সাংবাদিক প্রশ্ন করে বসেন নায়িকার ছেলে ঈশানের পিতৃপরিচয় সম্পর্কে। কে তার বাবা? এমন কঠিন প্রশ্নের জবাব হাসিমুখেই দিয়ে দেন নায়িকা।

নুসরাত বলেন, ‘এটা একটা কঠিন প্রশ্ন। কারণ এটা যে কারও চরিত্রে দাগ লাগিয়ে দেয়। বাবা জানেন, সন্তানের বাবা কে। আমরা খুব ভালো সময় কাটাচ্ছি বাবা-মা হিসাবে। যশ এবং আমার দারুণ সময় কাটছে।’ নুসরাতের এই বক্তব্যে অনেকটা স্পষ্ট হয়ে গেল যে, অভিনেতা যশ দাশগুপ্তই তার সন্তানের বাবা। এর আগে সন্তান জন্মের পর দিনও তার বাবার পিতৃপরিচয় সম্পর্কে ইঙ্গিত দিয়ে দেন নায়িকা। ছেলে ঈশানের নাম রাখেন প্রেমিক যশের নামের সঙ্গে মিলিয়ে। ঈশান এবং যশ- এই দুটি নামেরই ইংরেজি বানানের প্রথম বর্ণ ‘ওয়াই’। গোটা বিশ্বেই এভাবে বাবা বা মায়ের নামের সঙ্গে মিলিয়ে সন্তানের নাম রাখার প্রচলন রয়েছে। নুসরাতও সেটি করে বুঝিয়ে দিয়েছিলেন তার সন্তানের বাবা কে।

গত ২৬ অগাস্ট মা হয়েছেন নুসরাত। নিখিল জৈনর সঙ্গে নিজের বিয়েকে ‘লিভ ইন’ সম্পর্ক এবং অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে বারবার বিতর্কের মুখে পড়তে হয়েছে এ অভিনেত্রীকে। তার ছেলের বাবা কে এই প্রশ্নের উত্তর না দিয়ে বরাবরই পাশ কাটিয়ে যাচ্ছিলেন তিনি। তবে নিখিলের থেকে আলাদা হয়ে গেলে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরাতের প্রেমের বিষয়টি সামনে আসে। নুসরাত অন্তঃসত্ত্বা হওয়ার পর এবং জন্মের সময়ও তার পাশে ছিলেন এ অভিনেতা। এ থেকে অভিনেত্রী নুসরাত সরাসরি না বললেও এই সন্তানের বাবা যে যশ তা বুঝার বাকি নেই ভক্তদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্তানের বাবার পরিচয় বললেন নুসরাত

আপডেট টাইম : ১০:২৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১