ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

নির্বাচন করবেন শাকিব-নিপূণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৮:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
  • ৩০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ নির্বাচনের মাঠে বিভিন্ন সময় চিত্রনায়ক-নায়িকাদের দেখা যায়। তারা প্রার্থীর হয়ে ভোটারদের দুয়ারে যান ভোট চাইতে। এবার শাকিব খান ও নিপূণকেও এই ভূমিকায় দেখা যেতে পারে।

কয়েক মাস পরেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে শাকিব খান এবং সাধারণ সম্পাদক পদে নিপূণকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি এই দুই তারকা।

এর আগে শাকিব খান চলচ্চিত্র শিল্পী সমিতির দুইবার নির্বাচিত সভাপতি ছিলেন। অন্যদিকে নিপূণ সমিতির কার্যকরী পরিষদের সদস্য। শোনা যাচ্ছে এবার চার বছর পর আবারও শিল্পী সমিতির সভাপতি পদের জন্য লড়বেন কিং খান। এরই মধ্যে এই দুই শিল্পী সহশিল্পীদের সঙ্গে যোগাযোগ করছেন বলেও জানা যাচ্ছে।

এ বিয়ষ শাকিব খান ও নিপূণ এখই কিছু জানাতে চাচ্ছেন না। তবে আজ সকালে নিপূণ  ফেইসবুকে ‘আলহামদুলিল্লাহ’ লিখে একটি স্ট্যাটাস দিয়েছেন। এর মাধ্যমে অনেকেই ধারণা করছেন তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়ে গেছে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষের পথে। এরই মধ্যে নতুন করে নির্বাচনী বাতাস বইতে শুরু করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

নির্বাচন করবেন শাকিব-নিপূণ

আপডেট টাইম : ০২:৫৮:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১