ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

২০০ কোটি রুপি চাঁদাবাজি: বলিউড অভিনেত্রী গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
  • ২৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ দুইশ’ কোটি রুপি চাঁদাবাজির অভিযোগে বলিউডের এক অভিনেত্রী গ্রেফতার হয়েছেন।

গ্রেফতার অভিনেত্রীর নাম লীনা মারিয়া পাল।  রোববার দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং তাকে গ্রেফতার করেছে।

এদিকে লীনার প্রেমিক এস চন্দ্রশেখর বন্দি রয়েছেন জেলে।  মূলত তিনিই প্রতারণা আর চাঁদাবাজির হোতা। পুলিশের মতে, প্রেমিকের সঙ্গে জড়িত রয়েছেন লীনাও।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, কয়েক মাস ধরে কারাগারে রয়েছেন এস চন্দ্রশেখর।  তার বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রতারণাসহ ২১টি অভিযোগ রয়েছে।  তবে কারাগারে থাকলেও বাইরে তার হয়ে এসব কুকর্ম চালিয়ে যাচ্ছিল সহযোগীরা।  তাদেরই একজন হলেন অভিনেত্রী লীনা।

৭ আগস্ট সাবেক প্রোমোটার শিবিন্দর সিংহের স্ত্রী পুলিশে অভিযোগ করে জানান, জুন মাসে আইন মন্ত্রণালয়ের সিনিয়র অফিসার সেজে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন এক ব্যক্তি।  বড় অংকের টাকার বিনিময়ে তার স্বামী শিবিন্দর সিংহের জামিন পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন।  তার স্বামী আর্থিক প্রতারণার অভিযোগে জেলবন্দি ছিলেন তখন।  কিন্তু আশ্বাস মতো কাজ না হলে তিনি পুলিশের দ্বারস্থ হন। পরে তদন্তে চন্দ্রশেখরের নাম উঠে এসেছিল।

পুলিশ জানতে পারে, জেলবন্দি অবস্থায় চন্দ্রশেখরই আইন মন্ত্রণালয়ের অফিসার সেজে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং চন্দ্রশেখরের কথাতেই অভিযোগকারী অদিতির থেকে ২০০ কোটি টাকা নিয়েছিলেন লীনা।

উল্লেখ্য, লীনা বলিউডের পরিচিত মুখ। ২০১৩ সালে তাকে ‘মাদ্রাজ ক্যাফে’ সিনেমায় দেখা গিয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০০ কোটি রুপি চাঁদাবাজি: বলিউড অভিনেত্রী গ্রেফতার

আপডেট টাইম : ০৩:৪৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১