ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

আল্লু অর্জুনের জন‌্য প্রস্তুত হচ্ছেন রাশমিকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
  • ২৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। অসংখ্য দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন ‘স্টাইলিশ স্টার’ হিসেবে পরিচিত এই তারকা। নাচের জন‌্য বিশেষ খ‌্যাতি রয়েছে এই অভিনেতার। এ কথা কারো অজানা নয়।

আল্লুর অর্জুনের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে ‘পুষ্পা’ সিনেমায় অভিনয় করছেন দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। তারও নাচের দক্ষতা কম নয়। নাচে দারুণ পারদর্শি আল্লুর জন‌্য নিজেকে আরো প্রস্তুত করছেন রাশমিকা। সিনেমাটিতে একটি গানে পারফর্ম করবেন তারা।

একটি সূত্র গালতে ডটকমে বলেন, ‘‘নাচের ক্লাসে ভর্তি হয়েছেন রাশমিকা। নিয়মিত ক্লাস করছেন তিনি। দক্ষ একজন নাচের শিক্ষকের কাছে নাচের বিশেষ ট্রেইনিং নেবেন তিনি। ‘পুষ্পা’ সিনেমার শুটিং সেটে যোগ দেওয়ার আগে নাচের দক্ষতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী।’’

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, খুব শিগগির এ গানের দৃশ‌্যধারণের কাজ শুরু হবে। রাশমিকাও নাচে পারদর্শি, তা ‘সারিলেরু নীকেবারু’ ও ‘ভীষ্মা’ সিনেমায় দেখিয়েছিন তিনি। এখন দেখার বিষয় আল্লু অর্জুনের সঙ্গে কতটা পারফর্ম করতে পারেন এই অভিনেত্রী।

সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ সিনেমায় আল্লু অর্জুনকে পুষ্পা রাজ নামের এক চোরাকারবারির চরিত্রে দেখা যাবে। কিছুদিন আগে এর টিজার প্রকাশিত হয়েছে। এতে দুর্দান্ত অ্যাকশন দৃশ‌্যের সঙ্গে অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক মিলিয়ে প্রতিটি মুহূর্ত দর্শকের মনে নাড়া দিয়েছে। এর কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করছেন ফাহাদ ফাসিল।

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ। এর আগে ‘আরিয়া’ ও ‘আরিয়া টু’ সিনেমায় সুকুমার ও দেবী শ্রী প্রসাদের সঙ্গে কাজ করেছেন আল্লু। দু’টি সিনেমাই দর্শকদের মাঝে অনেক সাড়া ফেলে। এই সিনেমাতেও একই ম্যাজিক দেখাতে চান তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

আল্লু অর্জুনের জন‌্য প্রস্তুত হচ্ছেন রাশমিকা

আপডেট টাইম : ০৯:৩৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১