ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

প্রশংসিত মনোজ ও প্রভা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
  • ২৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলার মুখ, মফস্বলের জনপ্রিয় একটি পত্রিকা। বিপুল ও সুরঞ্জনা নামের দুজন সাহিত্য পাতায় কাজ করেন। অফিসে দেখা হলে ইচ্ছে থাকা সত্ত্বেও কথা বলতে পারত না। নিয়ম করে তাই প্রতি রাতে ফেসবুক ম্যাসেঞ্জারে কথা হতো। মাঝে মধ্যে দেখা করত। বিপুল তার ভালোলাগা ভালোবাসার কথা জানালে সুরঞ্জনা অবাক হয়ে বলে- ‘আমি শুধু আপনাকে বন্ধু ভেবেছি, আর কিছু নয়। আমি আসলে যার জন্য অপেক্ষা করছি, সে ঠিক আপনি নন।’

এ কথা শোনার পর বিপুল কষ্ট পেতে থাকে। তবুও শেষবারের মতো বিপুল সুরঞ্জনার মুখোমুখি হয়। সেদিন কবিতার ছলে আবারো বিপুল তার ভালোবাসা প্রকাশ করলে সুরঞ্জনা বলে- ‘আমি চিরতরে হারিয়ে যাব। আমি শুধু তোমার কল্পনা মাত্র।’

ম্যাসেঞ্জারে ঢুকে দেখে সুরঞ্জনা বিপুলকে ব্লক করে দিয়েছে। কারণ সেটি একটি ফেইক আইডি ছিল। বিপুলের কল্পনা শেষ হলে দেখা যায় বিপুল কবি জীবনানন্দ দাশের সুরঞ্জনা কবিতার বই পড়তে গিয়ে সুরঞ্জনা চরিত্রের প্রেমে পড়ে যায় এবং সেই কল্পনায় যে সুরঞ্জনাকে দেখতে পেত, হঠাৎ তার সামনে ঠিক সেই চেহারার অন্য আরেকজন; কিন্তু সে তো সুরঞ্জনা নয়। সে পাশের বাড়ির কোনো এক বৌদি। বিপুল কান্না করে মাকে ডাকলে মা এসে ছেলের অসহায়ত্ব দেখে কান্না করেন। তখন দেখা যায়, বিপুল হুইলচেয়ারে বসা অসুস্থ এক যুবক। তার কল্পনার সুরঞ্জনা শেষে এসে এভাবে শেষ সংলাপ দিয়ে তাকে কাঁদিয়ে চলে যাবে তা সে স্বপ্নেও ভাবেনি। এভাবেই নানা ঘটনায় এগিয়ে যায় ‘সুরঞ্জনার শেষ সংলাপ’ নাটকটির কাহিনী।

আহমেদ তাওকীরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সীমান্ত সজল। এতে বিপুল চরিত্রে মনোজ এবং সুরঞ্জনা চরিত্রে প্রভা অভিনয় করেন। নাটকটি ৪ সেপ্টেম্বর রাতে আরটিভিতে প্রচার হয়। এরপর থেকেই প্রশংসা চলছে নাটকটির।

এ প্রসঙ্গে নাটকের পরিচালক সীমান্ত সজল বলেন, আমি সব সময়ই গল্পকে প্রাধান্য দিয়ে নাটক নির্মাণ করি। এটিও তেমনই একটি নাটক। নাটকটিতে মনোজ ও প্রভা দুজনই দারুণ অভিনয় করেছেন। আমিও সর্বোচ্চ চেষ্টা করেই নাটকটি নির্মাণ করেছিলাম। দর্শকের কাছ থেকে যে সাড়া পাচ্ছি তা প্রত্যাশার চেয়েও বেশি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রশংসিত মনোজ ও প্রভা

আপডেট টাইম : ০৯:১৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১