ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

পরীমনিকে দেখতে গিয়ে ‘স্বর্ণের পায়েল’ পেলেন যে অভিনেত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
  • ২৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ কারামুক্তির পর চিত্রনায়িকা পরীমনিকে দেখতে তার বাসায় গিয়ে স্বর্ণের পায়েল উপহার পেয়েছেন এক অভিনেত্রী। সেই অভিনেত্রীর নাম রাজ রিপা।

গত বৃহস্পতিবার পরীমনিকে দেখতে তার বাসায় যান চিত্রনায়িকা রাজ রিপা। সেখানে পরীমনির ভালোবাসা ও আপ্যায়নে মুগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

একটি গণমাধ্যমের কাছে অভিনেত্রী রিপা বলেন, একটা মানুষ এত মিষ্টি হয় কীভাবে। তিনি আমাকে যেভাবে সম্মান জানালেন, আপ্যায়ন করলেন, আমি মুগ্ধ হয়ে গেছি।

এর আগে কখনও পরীমনির সঙ্গে দেখা হয়নি বলেও জানান রাজ রিপা। তবে পরীর প্রতি ভালোবাসা থেকে তিনি তার মুক্তির জন্য শাহবাগের মানবন্ধনে অংশ নিয়েছিলেন। পরীমনি মুক্তি পেলে তার সঙ্গে দেখা করবেন বলেও মনস্থির করেছিলেন।

উল্লেখ্য, জাতীয় ব্যাডমিন্টন দলের (অনূর্ধ্ব-১৮) সদস্য ছিলেন অভিনেত্রী রাজ রিপা। খুলনা বিভাগে চ্যাম্পিয়নও হয়েছিলেন তিনি। কিন্তু ব্যাডমিন্টনকে বিদায় জানিয়ে ক্যারিয়ার গড়েছেন চলচ্চিত্রে।

‘দহন’ সিনেমায় একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়া রাজ রিপা অভিনয় করেছেন ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’ সিনেমায়। যেখানে তার বিপরীতে আছেন সাতজন নায়ক। সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়।

প্রসঙ্গত, মাদক মামলায় টানা ২৭ দিন থানা ও কারাগারে থাকার পর ১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান পরীমনি। এরপর থেকে অনেকেই তার সঙ্গে দেখা করতে তার বনানীর বাসায় যাচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পরীমনিকে দেখতে গিয়ে ‘স্বর্ণের পায়েল’ পেলেন যে অভিনেত্রী

আপডেট টাইম : ০২:২৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১