ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

সেই রানু মণ্ডলের জীবনী নিয়ে বলিউডে সিনেমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
  • ৩৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ রানু মণ্ডলের সঙ্গে কমবেশি সকলেই পরিচিত। আর হবে নাই বা কেন, একসময় লতাকণ্ঠী রানু-র রানাঘাট স্টেশন থেকে শেয়ার হওয়া ভিডিও ছড়িয়ে পড়েছিল আগুনের মতো! রাতারাতি বিখ্যাত হয়েছিলেন তিনি। স্টেশনের পাশে বসে লোকের থেকে সাহায্য চাওয়া সেই মহিলা বলিউডে প্লেব্যাকও করেছিলেন। যদিও ফের তিনি আবারো লোকচক্ষুর আড়ালে চলে যান।

সেই রানু মণ্ডলকে নিয়ে নির্মিত হচ্ছে বলিউডে সিনেমা। ‘মিস রানু মারিয়া’ নামের এ সিনেমা পরিচালনা করছেন ঋষিকেশ মণ্ডল।

রানু মণ্ডল চরিত্রে অভিনয় করবেন ‘স্যাকরেড গেমস’ খ‌্যাত অভিনেত্রী ঈশিকা দে। ভারতীয় একটি সংবাদমাধ‌্যমে এই অভিনেত্রী বলেন, আমাদের শুটিং শুরু হবে আগমী নভেম্বরে। পুরো টিমটাই বাংলার। কিন্তু এটা হিন্দি সিনেমা। কলকাতা, রানাঘাট, মুম্বাই মিলিয়ে শুটিং হবে। মূলত রানু মণ্ডলের ব্যাক স্টোরির উপর আমরা জোর দিচ্ছি। রানু মন্ডলের ইয়ং বয়স, স্ট্রাগল। কেমন ছিলেন, কোথা থেকে কোথায় এলেন, কেন ভিক্ষা করতে হলো এসব আরকি।

রানু মণ্ডলের সঙ্গে এখনো দেখা হয়নি ঈশকাদের। বিভিন্ন ভিডিও দেখে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করছেন ঈশিকা। তার ভাষায়- ফেসবুকে নানারকম ভিডিও দেখে আমার ভালো লাগে। সবাই যে সব কিছু পারে, তা তো নয়। কিন্তু চেষ্টাটাই আসল। যেমন হুইলচেয়ারে বসেই কেউ নাচ করছে। এসব দেখতে আমার ভালো লাগে। সবার মধ্যেই শেড আছে। আমার বন্ধু কমলিকা ভট্টাচার্য পেশায় সাইকোলজিস্ট। মানুষের কোথা থেকে কী হতে পারে, এই জার্নির যে মানসিক দিকটা তা ওর থেকে জানার চেষ্টা করছি। সেটাও প্রস্তুতির অঙ্গ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

সেই রানু মণ্ডলের জীবনী নিয়ে বলিউডে সিনেমা

আপডেট টাইম : ১১:২৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১