ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

জেল থেকে ফিরবেন কাবিলা, আসছে ব্যাচেলর পয়েন্ট ৪!

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
  • ৩৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’৷ মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, ফারিয়া শাহরিনসহ একাধিক তারকা এই নাটকে অভিনয় করে দারুণ আলোচনায় রয়েছেন। তাদের চরিত্রগুলোও পেয়েছে আকাশছোঁয়া জনপ্রিয়তা।

বিশেষ করে কাবিলা, হাবু ভাই, পাশা ভাই নাটকটির কল্যাণে ভাইরাল চরিত্র। কাবিলার প্রেমিকা চরিত্র রোকেয়াও সবার মনে জায়গা করে নিয়েছে মজার মজার সংলাপের কারণে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্ষেপ ও ক্ষোভও প্রকাশ করেছেন অনেকে এ নিয়ে। তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না জনপ্রিয় চরিত্র কাবিলার গ্রেফতার হওয়া। সেই প্রতিবাদ জানিয়ে আন্দোলনেরও ডাক দিয়েছিলেন অনেক দর্শক। তাদের দাবি ছিলো, কাবিলাকে অবশ্যই মুক্তি দিতে হবে।

হয়তো দর্শকের সেই ইচ্ছে পূরণ হতে চলেছে। জানা গেল, খুব শিগগিরই ‘ব্যাচেলর পয়েন্ট ৪’ নিয়ে আসছেন পরিচালক কাজল আরেফিন অমি। নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, এই সিজনে কাশিমপুর থেকে মুক্ত হয়ে ফিরবেন কাবিলা। আর ধ্রুব মিউজিক স্টেশন থেকেই প্রচার হবে নতুন সিজনের পর্বগুলো।

সূত্র বলছে, নতুন গল্পে দেখা যাবে কাশিমপুরের গল্প। যেখানে কাবিলা রয়েছেন। সঙ্গে থাকবেন পাশা ভাইসহ অন্যরাও। এবার দর্শকের সামনে হাজির করা হতে পারে রোকেয়া চরিত্রটিকেও। তবে হাবু ভাই চরিত্রটি নিয়ে ধোঁয়াশা রয়েছে। এ চরিত্রটিকে আর নাও দেখা যেতে পারে গল্পে। সিজন থ্রিতে গল্পের প্রয়োজনে হাবু ভাই চরিত্রটিকে বিদেশে পাঠিয়ে দেয়া হয়েছে।

অমি ফেসবুকে লিখেছেন, একটি অপরিচিত নাম্বার থেকে কল দিয়ে তার কাছে ব্যাচেলর পয়েন্টের চতুর্থ কিস্তির দাবি করা হয়েছে। তার জবাবে অমি বলেন, ‘একটু সময় দেন ভাই,ভাবছি কি করা যায়!!! হুট করে কিছু করলে তো হবে না ভাই…. ‘সবুরে মেওয়া ফলে’।

আপাতত সবুর হয়েই থাকা যাক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

জেল থেকে ফিরবেন কাবিলা, আসছে ব্যাচেলর পয়েন্ট ৪!

আপডেট টাইম : ০২:৩৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১