ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

অপূর্ব’র সাবেক স্ত্রী অদিতিও বিয়ে করেছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
  • ২৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বিয়ে করতে যাচ্ছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। কনে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ান। অপূর্বর বিয়ের দিনে গণমাধ্যমে অপূর্বর সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতিও নিজের বিয়ের কথা জানালেন। বৃহসপতিবার সকালের  অদিতি নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অপূর্বর সাথে আনুষ্ঠানিক বিচ্ছেদের এক বছরেরও বেশি সময় পর বিয়ে করেছি আমি। সেটা পারিবারিকভাবেই। বরের নাম নাম মাহবুব পারভেজ।

নাজিয়া হাসান অদিতি  বলেন, ‘অপূর্বর সাথে আমার ছয় মাস সেপারেশন থাকার পর ডিভোর্স পেপারে সাইন করি। সেটা ২০১৯ সালের আগস্ট মাসে।  আর আমরা ডিভোর্সের নিউজ প্রকাশ করি ২০২০ সালের মে মাসে।  আমার দ্বিতীয় বিয়ের কাবিন হয়  ২০২১ সালের জানুয়ারিতে।’

অদিতি যাকে বিয়ে করেছেন তিনি করপোরেট অঙ্গনে চাকরি করেন। নাম মাহবুব পারভেজ। অদিতি  বলেন, তার সঙ্গে আমার ও অপূর্বের পরিচয় হয়েছে আমাদের বিচ্ছেদের প্রায় এক বছর পর। আমার তখন কারো সঙ্গে সম্পর্কে জড়ানোর মানসিকতা বা মানসিক অবস্থা কোনোটাই ছিল না। আমি পাত্রকে জানাই পারিবারিকভাবে প্রস্তাব দিতে, কেননা তখন আমার সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতাও হয়তো ছিল না। অত্যন্ত অমায়িক ওই ভদ্রলোককে আমার মা-বাবা পছন্দ করেন এবং খুবই ছোট পরিসরে আমাদের কাবিন সম্পন্ন হয়।

অপূ্র্বের বিয়ের দিনে নিজের খবর কেনো জানাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, ‘ফেসবুকের বিভিন্ন গ্রুপে দেখলাম আমার নামে গুজব ছড়ানো হচ্ছে। আমি নাকি পরকীয়া করে বিয়ে করেছি। তাই  অপূর্বের সাথে আমার কবে বিচ্ছেদ হয়েছে আর আমরা কবে বিয়ে করেছি সেটা পরিষ্কার করতেই আজ বিষয়টি গণমাধ্যমে জানালাম।’

২০১১ সালের ১৪ জুলাই পারিবারিকভাবে অদিতিকে বিয়ে করেছিলেন অপূর্ব। তাদের ঘরে আয়াশ নামে এক পুত্রসন্তান রয়েছে।  ব্যক্তিগত কারণ দেখিয়ে দীর্ঘ ৯ বছরের সংসার জীবনের ইতি টানেন তারা। ২০২০ সালের ১৭ মার্চ করোনা মহামারির মধ্যে ফেসবুকে লিখে বিচ্ছেদের কথা জানান নাজিয়া হাসান অদিতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

অপূর্ব’র সাবেক স্ত্রী অদিতিও বিয়ে করেছেন

আপডেট টাইম : ০২:২২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১