ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

তৃতীয় স্বামীকে প্রকাশ্যে আনলেন ন্যানসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
  • ২১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ দ্বিতীয়বার বিয়ে বিচ্ছেদের পর আবারও বিয়ে করার ঘোষণা দিলেও কাকে বিয়ে করছেন তা জানাননি কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। শুধু বলেন, আসছে সেপ্টেম্বরে আয়োজন করে জানাবেন বরের নাম, পরিচিত করাবেন সবার সঙ্গে। কিন্তু ন্যানসি আয়োজন করে জানানোর আগেই জানা যায় তার বর কে।

পরে অবশ্য ন্যানসি নিজেই তার হবু বর সম্পর্কে বিস্তারিত জানান গণমাধ্যমে। শুধু তাই নয়, নিজের ফেসবুক ওয়ালে বরের একটি ছবিও পোস্ট করেন। পোস্ট করেছেন বরের আগের ঘরের বাচ্চাদের নিয়ে ছবিও।

এর আগেও গত ২৬ আগস্ট ফেসবুকে একটি ছবি পোস্ট করেন ন্যানসি। ছবিতে বর-বধুর সাজে থাকলেও মুখ দেখানো হয়নি। ইমোজি দিয়ে ছবির মুখ ঢেকে পোস্ট করেন ন্যানসি।

সোমবার তৃতীয় স্বামীর সঙ্গে যুগল ছবি পোস্ট করেছেন এ গায়িকা। ক্যাপশনে লিখেন, ‘আমি হাজার কথার মালা গেঁথে / চেয়ে আছি শুধু তোমারই পথে/ জানি আমার কাছেই তুমি এখনই আসছো/ তুমি তো এখন আমারই কথা ভাবছো।’

দ্বিতীয় স্বামী জায়েদের সঙ্গে বিচ্ছেদের ঘোষণার একমাসের মাথায় জানা যায় ন্যানসি আবারও বিয়ে করছেন। নিজেই জানান তার তৃতীয় বিয়ের বিষয়টি। কিন্তু পাত্র কে হচ্ছেন এটা নিয়ে নাটকীয়তা করেন কিছুদিন,  রাখেন রহস্যও।

ন্যানসি এবার বিয়ে করছেন গীতিকার মোহসিন মেহেদীকে। অডিও ও ইউটিউব চ্যানেল অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার (সিওও) তিনি। তাদের বিয়ের বিষয়টি একেবারেই পারিবারিকভাবে বলে জানান ন্যানসি। আর বিয়েতে মধ্যস্থতা করছেন অনুপম মিউজিকের সিইও আনোয়ার হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তৃতীয় স্বামীকে প্রকাশ্যে আনলেন ন্যানসি

আপডেট টাইম : ০২:২৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১