ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ভাইরাল ভিডিও নিলামে তুললেন সেই পাকিস্তানি সাংবাদিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
  • ২৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ সালমান খানের বিখ্যাত বজরাঙ্গি ভাইজান সিনেমায় পাকিস্তানি সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী।  পাকিস্তানের টেলিভিশন সাংবাদিক চাঁদ নবাবের চরিত্রকেই রূপালি  পর্দায় ফুটিয়ে তুলেছিলেন নওয়াজউদ্দিন।

বজরাঙ্গি ভাইজান সিনেমা বক্স অফিসে হিট হওয়ার পর সেসময় বেশ আলোচনায় এসেছিলেন চাঁদ নবাব। এবার নিজের নিউজের একটি ভাইরাল ভিডিও নিলামে তুলে ফের শিরোনামে এসেছেন পাকিস্তানের এই সাংবাদিক।

ভিডিওটি এনএফটি (নন-ফাঙ্গিবল টোকেন) প্ল্যাটফর্মে বিক্রি করা হবে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। বিক্রির অর্থ অনলাইনে ট্রান্সফার করা হবে। নিলামের সর্বনিম্ন দর রাখা হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৪ লাখ টাকা।

২০০৮ সালে ঈদের সময় করাচি রেলস্টেশনের পরিস্থিতি নিয়ে ওই ভিডিও করেছিলেন চাঁদ নবাব।  সে সময় করাচির একটি টেলিভিশন চ্যানেলে কাজ করতেন তিনি। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করতেই তা ভাইরাল হয়। এবার সেই ভিডিওই নিলামে তুললেন এই সাংবাদিক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভাইরাল ভিডিও নিলামে তুললেন সেই পাকিস্তানি সাংবাদিক

আপডেট টাইম : ০৯:৩১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১