ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই গানের শিল্পী কে এই তরুণী?

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
  • ২৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ কথা নয়, শুধু গানের সুরই যে সংগীতপ্রেমীদের মোহাচ্ছন্ন করে ফেলে তার প্রমাণ আবারও পাওয়া গেল।

গত কয়েক দিন ধরে নেটদুনিয়ায় ভাইরাল একটি গান—  ‘মানিকে মাগে হিতে’। গানের ভাষা অচেনা। একটি শব্দের অর্থও জানেন না বাংলাদেশের কেউ। ভারতেরও অনেক প্রদেশের নাগরিকদের জানা নেই গানের অর্থ।

কিন্তু গানের সুরে বুঁদ হয়ে গেছেন সবাই। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক সবখানেই এখন গানটি নিয়ে আলোচনা। অনেক শিল্পী এর কভার সং তৈরি করেছেন। কেউ কেউ ভিন্ন রিদম জুড়েছেন। নতুন নতুন র্যাপ যোগ করে গানটিকে আরও জনপ্রিয় করে তুলেছেন। সিংহালী ভাষার এই গানের তামিল, মালয় ও বাংলা সংস্করণ বের হয়েছে ইতোমধ্যে।

আর এই গান দিয়ে ভাইরাল হয়েছেন একটি মিষ্টি চেহারার তরুণী। গানের গায়িকা তিনি। শুধু গানের সুরই নয়; ওই তরুণীর চাহনী আর হাসি মুগ্ধ করেছে কোটি হৃদয়কে।

কৌতূহলীরা জানতে চান কে এই তরুণী, কী তার পরিচয়?

এই গায়িকা শ্রীলংকার বাসিন্দা। তার নাম ইয়োহানি ডি সিলভা। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি ইয়োহানি নামে সুপরিচিত। তার বয়স মাত্র ১৮ বছর।

এ বয়সেই প্রতিভার ঝলকানি দেখিয়েছেন ইয়োহানি। তিনি নিজেই গান লেখেন ও সুর করেন। গান গাওয়ার পাশাপাশি বাদ্যযন্ত্রের ব্যবসাও রয়েছে তার। বিদেশি বাদ্যযন্ত্র আমদানি করে শ্রীলংকায় বিক্রি করেন, আবার সেখানকার স্থানীয় বাদ্যযন্ত্র অন্য দেশে রপ্তানি করেন।

শ্রীলংকায় দারুণ জনপ্রিয় ইয়োহানি। সেখানে নিয়মিত স্টেজ শো করেন। এর আগে ইয়োহানির গাওয়া আরেকটি গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।  ‘মানিকে মাগে হিতে’ গানটি এবার তাকে ভারত, বাংলাদেশেও জনপ্রিয়তা এনে দিল। শ্রীলংকায় এখন তাকে ‘র্যাপ প্রিন্সেস’ বলা হচ্ছে। হু হু করে বাড়ছে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ফলোয়াড়। তার ইউটিউবের সাবস্ক্রিবশন সংখ্যাও রাতারাতি বেড়ে এখন আকাশচুম্বী।

‘মানিকে মাগে হিতে’ লাইনটির বাংলা অর্থ হলো ‘তুমি আমার চোখের মণি’। গানটির প্রথম কণ্ঠশিল্পী শ্রীলংকার আরেক র্যাপার সথীশন রাথনায়কা। গত বছরের জুলাই মাসে গাওয়া হয় গানটি। আর চলতি বছরের গত মে মাসে ইয়োহানির পুনরায় রেকর্ড করেন এটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই গানের শিল্পী কে এই তরুণী?

আপডেট টাইম : ০২:৪০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১