ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

অমিতাভের দেহরক্ষীর বার্ষিক আয় দেড় কোটি রুপি!

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
  • ২২২ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনের দেহরক্ষীর বার্ষিক আয় দেড় কোটি রুপি! একজন পুলিশ কর্মীর বছরে এতো আয়, শুনেই হয়তো আপনি অবাক হয়েছেন, তেমনিভাবে এমন তথ্য প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসেছে মুম্বাই পুলিশ বিভাগ। বদলি করা হয়েছে বিগ-বি’র নিরাপত্তারক্ষী জিতেন্দ্র শিন্ডেকে। শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। খবর আনন্দবাজারের

২০১৫ সালে কনস্টেবল শিন্ডেকে অমিতাভ বচ্চনের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছিলো। তার পর থেকেই বিগ-বি’র নিরাপত্তার দায়িত্ব ছিলো তারই কাঁধে।

সম্প্রতি জানা যায়, শিন্ডের বার্ষিক আয় দেড় কোটি রুপি। এতো রুপি শিন্ডেকে কে দিলো অমিতাভ বচ্চন নাকি অন্য কোনও সূত্র? তা নিয়েই এখন তোলপাড় গোটা মুম্বাই।

এমন অভিযোগের ব্যাপারে কনস্টেবল শিন্ডে দাবি করেছেন, তার একটি নিরাপত্তা প্রদানকারী সংস্থা আছে। সেই সংস্থা একাধিক সেলিব্রেটি ও প্রভাবশালীকে নিরাপত্তা প্রদান করে।

তদন্তকারীদের শিন্ডে জানিয়েছেন, তার স্ত্রী সেই নিরাপত্তা সংস্থা দেখাশোনা করেন। অমিতাভের কাছ থেকে তিনি দেড় কোটি রুপি পাননি বলেও জানান শিন্ডে।

মুম্বাই পুলিশের নিয়ম অনুযায়ী, কোনও কর্মী একটি স্থানে ৫ বছরের বেশি কাজ করতে পারেন না। কিন্তু শিন্ডে বচ্চনের নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছেন ২০১৫ সাল থেকে। অমিতাভ এক্স ক্যাটাগরি নিরাপত্তা পান। তাকে সর্বক্ষণ ঘিরে রাখেন দুই কনস্টেবল। তাদেরই একজন শিন্ডে।

শোনা গেছে, শিন্ডেকে খুব বেশি পছন্দ করতেন বিগ-বি নিজেও। বিপুল আয়ের কথা প্রকাশ্যে আসার পর শিন্ডেকে দক্ষিণ মুম্বাইয়ের একটি থানায় বদলি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অমিতাভের দেহরক্ষীর বার্ষিক আয় দেড় কোটি রুপি!

আপডেট টাইম : ০৩:১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১