ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

রককে রেসলিংয়ে ফেরাতে যা বললেন জন সিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
  • ৩২০ বার

হাওর বার্তা ডেস্কঃ হলিউড সিনেমার সেরা তারকাদের মধ্যে ডোয়েইন ডগলাস জনসন অন্যতম। পর্দায় যার উপস্থিতি মানেই সুপার হিট সিনেমা। তবে সিনেমার চেয়েও রেসলিংয়ে ব্যাপক জনপ্রিয় তিনি।

‘দ্য রক’ নামে বিশ্বখ্যাত এ তারকা। রেসলিং ও সিনেমায় দুই ভুবনেই অগণিত ভক্ত তার। কিন্তু অভিনয়ের প্রেমে পড়ে ডব্লিউডব্লিউই ছেড়েছেন ২০১৯ সালে।

কিন্তু এবার তাকে পুনরায় ডব্লিউডব্লিউইতে আমন্ত্রণ জানালেন রেসলিংয়ের আরেক তারকা জন সিনা।

জন সিনাও অভিনয়ের টানে রেসলিংয়ে এখন আর নিয়মিত নন।

তবে তিনি রিংয়ে আবার ‘দ্য রক’-এর দাপট দেখতে আগ্রহী।

সম্প্রতি নিজের নতুন সিনেমার প্রচারে এসে গণমাধ্যম ইটি অনলাইনকে জন সিনা বলেন, ‘ডব্লিউডব্লিউইতে রকের একজন বড় ভক্ত আমি। তিনিও ডব্লিউডব্লিউইর একজন বড় ভক্ত। আমার দেখা সবচেয়ে দ্রুতগতির রেসলার তিনি। তার একজন ভক্ত হিসেবে আমি সর্বকালের অন্যতম সেরা এই ডব্লিউডব্লিউই খেলোয়াড়কে আবার রিংয়ে দেখতে চাই। সিনেমায় তার দারুণ সব অর্জন দেখা যাচ্ছে। কিন্তু একজন ভক্ত হিসেবে রককে রিংয়ে লড়তে দেখা দারুণ হবে। তাছাড়া এখনও রিংয়ের লড়াইয়ে রক তার সেরাটা দেখাতে পারবে। এই খেলাটির সুন্দর সমাপ্তি টানা উচিত তার। আমি তাকে রাজি করানোর চেষ্টা করব। তাকে কল করব।  চেষ্টা করব তাকে রিংয়ে ফিরিয়ে আনতে। তবে ‘না’ বলার অধিকার তার রয়েছে।’

১৯৯৬ সালে পেশাদার রেসলিংয়ে যোগ দেন মার্কিন রেসলার ডোয়েইন ডগলাস জনসন। নিজের দীর্ঘ ক্যারিয়ারে জিতেছেন ১৭টি ডব্লিউডব্লিউই শিরোপা। ২০১৯ সালে ডব্লিউডব্লিউকে বিদায় জানিয়ে হলিউডে থিতু হন।

অন্যদিকে ১৯৯৮ সালে বডি বিল্ডিং দিয়ে ক্যারিয়ার শুরু করা জন সিনা পরের বছরই নাম লেখান রেসলিংয়ে। এরপর একের পর এক রিং জয়ে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন।  ১৩ বার ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন হয়েছেন এ রেসলার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রককে রেসলিংয়ে ফেরাতে যা বললেন জন সিনা

আপডেট টাইম : ০২:৫৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১