ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

কারা কর্মকর্তার প্রশ্নের জবাবে পরীমনি বলেন, আমি আনম্যারিড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
  • ২৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আলোচিত পরীমনির ব্যক্তিগত জীবনের সসকল কিছু এখন জানা হয়ে গেলো।  তার একাধিক প্রেম ও বিয়ের গল্পগুলো অজানা নয়। তবে মাদক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে নাম-পরিচয় লিপিবদ্ধের সময় নিজেকে অবিবাহিত দাবি করেছেন তিনি। এমনটাই জানা গেলো গণমাধ্যমের খবরে। বর্তমানে পরীমনিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, কারাগারের রেজিস্টারে বন্দীদের নাম-পরিচয় সব লেখা হয়। পরীমণির ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। ১৪ আগস্ট সকালের দিকে তার স্বাস্থ্য পরীক্ষা করেন একজন ডাক্তার। এরপর কারা কর্মকর্তারা রেজিস্ট্রারে তার নাম-ঠিকানাসহ তথ্য লিপিবদ্ধ করতে যান। ওই সময় কারা কর্মকর্তা তার অবস্থা জানতে চাইলে পরীমনি বলেছিলেন, মশার কারণে রাতে ঘুমাতে পারেননি। এছাড়া একসঙ্গে এতজন মিলে থাকতেও তাও সমস্যা হবে।

পরে কারা কর্মকর্তারা পরীকে বলেন, ‘কারাগারে শান্তির খোঁজ করলে চলবে? কারাগার চলে কারাবিধি অনুযায়ী। বন্দী হিসেবে আপনি যা সুবিধা পাওয়ার কথা, এর বেশি পাবেন না।’

‘আপনি ম্যারিড, নাকি আনম্যারিড?’ কারা কর্মকর্তার এই প্রশ্নের জবাবে পরীমনি বলেন, ‘আমি আনম্যারিড।’ কারাগারের রেজিস্ট্রারে সেই তথ্যই লেখা হয়েছে। যদিও পরীর একাধিক বিয়ের খবর প্রচলিত আছে।

জানা গেছে, কারা কর্তৃপক্ষের কাছে প্রত্যেক বন্দীর নিজের সম্পর্কে সঠিক তথ্য দেওয়া আবশ্যক। নতুবা মুক্তির সময় জটিলতা সৃষ্টি হয়।

প্রসঙ্গত, পরীমনির একাধিক বিয়ের খবর জানা গেছে বিভিন্ন সূত্রে। ছোট বেলায় তার নানা তাকে বিয়ে দিয়েছিলেন। তবে অল্প সময়ের মধ্যেই সেই বিয়ে ভেঙে যায়। এরপর সৌরভ নামের এক ফুটবল খেলোয়ারের সাথে নিজ পছন্দে বিয়ে করেছিলেন বলে শোনা যায়। সেটাও টেকেনি। গত বছরের মার্চে নির্মাতা কামরুজ্জামান রনিকে বিয়ে করেন পরীমণি। ৩ টাকা কাবিনের সেই বিয়েও কয়েক দিন পরই ভেঙে যায়।

উল্লেখ্য, গত ৪ আগস্ট রাতে পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে মাদকসহ পরীমনিকে আটক করা হয়। পরে বনানী থানায় পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে র‌্যাব। এরপর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তিন দফায় সাত দিন রিমান্ডে নিয়ে পরীমনিকে জিজ্ঞাসাবাদ করে। রিমান্ড শেষে গেলো ২১ আগস্ট দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে তোলা হলেও জামিন পাননি তিনি। ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম নায়িকাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বুধবার (২৫ আগস্ট) জামিন শুনানির ধার্য তারিখ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন পরীমনির আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কারা কর্মকর্তার প্রশ্নের জবাবে পরীমনি বলেন, আমি আনম্যারিড

আপডেট টাইম : ০৬:১৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১