ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

পুত্র সন্তানের জন্ম দিলেন নুসরাত জাহান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
  • ২৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ মা হলেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। বৃহস্পতিবার দুপুরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন এই জনপ্রিয় অভিনেত্রী। চিকিৎসকরা জানিয়েছেন, সন্তান ও মা সুস্থ রয়েছেন। জানা গিয়েছে, নুসরাতকে ওটিতে নিয়ে যাওয়ার সময় পাশেই ছিলেন যশ দাশগুপ্ত। বুধবার রাতে যশের হাত ধরেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন নুসরাত, এদিনও সকাল থেকেই হাসপাতাল চত্বরে হাজির ছিলেন ইন্ডাস্ট্রির হাই প্রোফাইলরাও। নিরাপত্তা ছিল বেশ আঁটসাঁট।

বুধবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার পর হাসপাতালে পৌঁছান নুসরাত। হাসপাতালে যাওয়ার আগে রাত ৮টা নাগাদ নিজের বালিগঞ্জের ফ্ল্যাট থেকে বের হয়ে যশ দাশগুপ্তের বাড়িতে যান অভিনেত্রী। সেখান থেকে হবু মাকে নিয়ে পার্ক স্ট্রিটের হাসপাতালে পৌঁছন যশ। অভিনেতা নিজেই ড্রাইভ করে নুসরাতকে হাসপাতালে নিয়ে আসেন।

এদিকে বৃহস্পতিবার সাত সকালেই হাসপাতাল থেকে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন নুসরাত। দু-চোখে হবু সন্তানের প্রতীক্ষা। অভিনেত্রীর বার্তা- ‘Faith Over Fear’। হ্যাঁ, ভয় নয় বিশ্বাসের উপরই আস্থা রাখছেন নুসরাত জাহান। সকাল সকাল পজিটিভিটির বার্তা উঠে আসে নুসরাতের সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায়। ছবিতে একদম মেকআপহীন লুকে ধরা দিয়েছিলেন নুসরাত, তবে তার মাতৃত্বকালীন দ্যুতি ফেটে পড়ে। ছবির ব্যাকগ্রাউন্ডে সাদা পর্দা এবং একটি দরজা ফুটে উঠেছ। ছবিতে ক্যাজুয়াল টি-শার্টে দেখা মিলে নুসরাতের।

তবে নুসরাত জাহানের মা হওয়ার পুরো জার্নিটা মোটেও সহজ ছিল না। বিতর্ক সঙ্গে নিয়েই কেটেছে তার মাতৃত্বকালীন সময়। তবুও নিজেকে শক্ত রাখেন নুসরাত। প্রতিটা মুহূর্ত নিজেকে ভাল, খুশি রাখার চেষ্টা করে গিয়েছেন তিনি। সমালোচনার উত্তর দেননি। উল্টো, তিনি যে নিজের মতো করে জীবন বাঁচার শপথ নিয়ে ফেলেছেন তার ইঙ্গিত দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় করা নানা পোস্টের মধ্যে দিয়ে। আর এখন তো স্বপ্নপূরণ। যার জন্য অধীর অপেক্ষায় বসে ছিলেন নুসরাত, সেই ফুটফুটে সন্তান তার কোলে।

নুসরাতের সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর নানা রকমের প্রশ্ন ওঠে। তবে আপাতত নুসরাত ও যশ-সহ গোটা টলিপাড়াই সুখবরের অপেক্ষায় রয়েছে। নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই যশের সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। নিজেরা মুখ না খুললেও নেটিজেন জানে, দুজনেই পরস্পরের খুব ঘনিষ্ঠ। সম্প্রতি প্রকাশ্য রাস্তায় গর্ভবতী নুসরাতের সঙ্গে হাঁটতে দেখা গিয়েছে যশকে। এছাড়াও বিগত কয়েকদিনে এক সঙ্গে অনেকটাই সময় কাটিয়েছেন নুসরাত ও যশ। যশের সঙ্গে একসঙ্গে ছবি না দিলেও যশের পোষ্য কুকুরকে নিয়ে সময় কাটাতে দেখা গিয়েছে নুসরাতকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পুত্র সন্তানের জন্ম দিলেন নুসরাত জাহান

আপডেট টাইম : ০২:০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১