ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

স্পাইডারম্যান’ সিরিজের নতুন সিনেমায় বাংলাদেশি তরুণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
  • ২২০ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বখ্যাত  ‘স্পাইডারম্যান’ সিরিজের নতুন সিনেমা  ‘নো ওয়ে হোম’-এর জন্য অধীর অপেক্ষায় সিনেপ্রেমীরা।

তার জন্য অবশ্য ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। আগামী ১৭ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।

যে সিনেমা দেখতে মুখিয়ে আছেন বাংলাদেশিরা, তারা যদি জানেন হলিউডের বিগ বাজেটের এই ছবিতে জড়িয়ে আছে এক বাংলাদেশির নাম, তবে উচ্ছ্বাসটা আরও বেড়ে যাওয়ার কথা।

জানা গেছে,  ‘স্পাইডারম্যান’ সিরিজের  এই  ‘নো ওয়ে হোম’ সিকুয়েলে কাজ করছেন বাংলাদেশের তরুণ ওয়াহিদ ইবনে রেজা। সিনেমাটির ডিজিটাল প্রোডাকশন ম্যানেজার হিসেবে কাজ করছেন তিনি।

‘স্পাইডারম্যান’ সিনেমার নেপথ্যে কাজ করতে পেরে গর্বিত ও উচ্ছ্বসিত ওয়াহিদও।

তিনি বলেছেন,  ছোটবেলা থেকেই  ‘স্পাইডারম্যান’র সব কিছুই আমাকে খুব টানতো। এখন কালজয়ী এই সিরিজের একটি সিনেমায় কাজ করতে পেরে আমি ধন্য। ডিজিটাল প্রোডাকশন ম্যানেজার হিসেবে গত তিন মাস ধরে সিনেমাটির সঙ্গে কাজ করছি। এটি আমার জন্য খুবই আনন্দের বিষয়। এর মাধ্যমে দারুণ কিছু অভিজ্ঞতাও হয়েছে আমার।’

বাংলাদেশের এই তরুণ এর আগেও হলিউডের দুর্দান্ত কয়েকটি ছবিতে কাজ করেছেন। তাকে হলিউডের সুপার হিরোদের পেছনের কারিগর বলা হয়। ভিজ্যুয়াল ইফেক্টস, প্রোডাকশন, ডিজিটালসহ নানাভাবে তিনি যুক্ত থাকছেন হলিউডের সিনেমার সঙ্গে।

হলিউডের বিখ্যাত সিনেমা ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম টু’র ভিজ্যুয়াল ইফেক্টস টিমে ছিলেন তিনি। ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ ছবির প্রজেক্ট কো-অর্ডিনেটর ছিলেন। ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ ও ‘ডক্টর স্ট্রেঞ্জ’ ছবির ভিজ্যুয়াল টিমেও কাজ করেছেন।

সর্বশেষ ‘এক্সট্রাকশন’ সিনেমার সাবটাইটেলসহ আরও কিছু কাজ করেছিলেন ওয়াহিদ ইবনে রেজা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্পাইডারম্যান’ সিরিজের নতুন সিনেমায় বাংলাদেশি তরুণ

আপডেট টাইম : ১১:৫৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১