ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

প্রেমিককে বিলাসবহুল গাড়ি উপহার, এত টাকা কোথায় পেলেন অরুণিতা?

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
  • ৩৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ ইন্ডিয়ান আইডলের ১২তম আসরে বিজয়ী হয়েছেন উত্তরাখণ্ডের পবনদীপ রাজন। আর দ্বিতীয় হয়েছেন তারই ‘প্রেমিকা’ পশ্চিমবঙ্গের বনগাঁর মেয়ে অরুণিতা কাঞ্জিলাল।

‘প্রেমিক’ পবনদীপ বিজয়ী হওয়ায় খুশি হয়ে অরুণিতা তাকে একটি বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন বলে শোনা যাচ্ছে।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাজন ও অরুণিতা নিজেদের ভালো বন্ধু বলে দাবি করলেও তাদের প্রেমের গুঞ্জন বেশ পুরনো। তাদের দুজনকে নিয়ে নেট দুনিয়ায় হয়েছে নানা আলোচনা। যদিও তারা সব সময় বলেছে এসেছেন যে, তারা শুধুমাত্র ভালো বন্ধু।

হিন্দুস্তান টাইমস জানায়, পবনদীপকে উপহার স্বরুপ দেওয়া Audi Q7 গাড়িটির বর্তমান বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা। তবে এত দামি উপহার অরুণিতা কীভাবে দিলেন, সেটা নিয়েও হচ্ছে নানা আলোচনা।

যদিও এ নিয়ে অরুণিতা-পবনদীপ কেউ আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।

তবে শোনা যাচ্ছে ইন্ডিয়ান আইডল জেতার কারণে বন্ধুদের কাছ থেকে আরও বেশ কিছু দামি উপহার পেয়েছেন পবন। সাইলি কাম্বলে দিয়েছেন ৭২ হাজার টাকার সোনার চেন। মহম্মদ দানিশ দিয়েছেন ১৪ লাখ টাকার গিটার। শন্মুখপ্রিয়া দিয়েছেন ১.৩ লাখ টাকার মণীশ মালহোত্রার ডিজাইন করা স্যুট। তবে অরুণিতার গাড়ি উপহার দেওয়ার বিষয়টি সত্য নাকি শুধুই গুঞ্জন তা সময়ই বলে দেবে।

ইন্ডিয়ান আইডলের এবারের আসরে পবনদীপের সঙ্গে অরুণিতাও অংশ নিয়েছিলেন। অনেকে ভেবেছিলেন, এবারের আসরের ট্রফি উঠবে অরুণিতার হাতে। তার কণ্ঠে মুগ্ধ ছিলেন লাখো দর্শক। কিন্তু শেষ পর্যন্ত দ্বিতীয় হয়েছেন তিনি।

সম্প্রতি মুম্বাই থেকে বনগাঁ ফিরেছেন অরুণিতা। নিজের বৃহত্তর লক্ষ্য পূরণের উদ্দেশে দ্রুতই মুম্বাইয়ে যাবেন। এখন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।

তবে প্রতিযোগিতা থেকে ফেরার পর নাকি অসংখ্য বিয়ের প্রস্তাব পাচ্ছেন অরুণিতা।

এ বিষয়ে অরুণিতা বলেন, ‘প্রচুর আসে, ই-মেইলে তো লোকজন সরাসরি বিয়ের প্রস্তাব দেয়। সেখানে বাড়ির ঠিকানা, ফোন নম্বর দিয়ে লিখে দেয়। বলে, তোমায় বিয়ে করব… এগুলো দেখে কিন্তু খুব মজা লাগে।’

বলিউডে প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে নিজের আসন পাকা করতে চান অরুণিতা কাঞ্জিলাল। এ জন্য আরও পরিশ্রম করতে চান চান তিনি। বলেন, দর্শক আমাকে যে ভালোবাসা দিয়েছে, যে বিশ্বাস রেখেছে আমার ওপর, তার মর্যাদা দিতে নিজের সেরাটা উজাড় করে দেব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রেমিককে বিলাসবহুল গাড়ি উপহার, এত টাকা কোথায় পেলেন অরুণিতা?

আপডেট টাইম : ০৯:২০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১