ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

নুসরাত বিতর্কের মাঝেই কার সঙ্গে বড়পর্দায় ফিরছেন যশ?

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
  • ২১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ নুসরাত জাহানের সঙ্গে নাম জড়িয়ে বার বার বিতর্কের মুখে পড়ছেন অভিনেতা যশ দাশগুপ্ত। অনেকেই মনে করেছিলেন, এই বিতর্কের জন্য একেবারে শেষ হতে চলেছে যশের ক্যারিয়ার। তবে নিন্দুকের মুখে ছাই দিয়ে যশ কিন্তু ঠিকই একের পর এক ছবি, মিউজিক ভিডিওতে সই করে চলেছেন।

নুসরাতকে নিয়ে মুখ না খুললেও তার পাশেই যে যশ রয়েছেন, তা বার বার প্রমাণ দিয়েছেন তিনি। কখনো পার্ক স্ট্রিটে লাঞ্চ ডেট তো কখনো কফি খাওয়ার বাহানায় নুসরাতের সঙ্গে সময় কাটাচ্ছেন যশ। নিন্দুকরা অবশ্য এসবকে তিল থেকে তাল করতেই ব্যস্ত।

বিষয়টি একটু খোলাসা করে বলা যাক। পরিচালক শিলাদিত্য মৌলিক তৈরি করতে চলেছেন নতুন ছবি ‘চিনে বাদাম’। এর আগে ‘সোয়েটার’, ‘হৃদপিণ্ড’ ছবি থেকেই দর্শকদের কাছে জনপ্রিয়তা কুড়িয়েছেন শিলাদিত্য। আর পরিচালকের নতুন ছবি ‘চিনে বাদাম’-এ যশের সঙ্গে জুটি বাঁধছেন টলিউডের মিষ্টি নায়িকা এনা সাহা। তবে এনা শুধু এই ছবির নায়িকাই নন, প্রযোজনার দায়িত্বেও রয়েছেন তিনি। চলতি মাসের শেষ সপ্তাহেই শুরু হয়ে যাবে এই ছবির শুটিং।

এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনকে এনা সাহা বলেন, চিনে বাদাম রোমান্টিক কমেডি ঘরানার ছবি। যশ দাশগুপ্তকে এই ছবিতে অ্যাপ মেকার হিসেবে দেখানো হবে। একটি অ্যাপ কীভাবে দুই বন্ধুর সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবে, সেটাই মূলত ছবির গল্প। কলকাতা জুড়েই মূলত এই ছবির শুটিং চলবে।

প্রযোজক হিসেবে এনা সাহার প্রথম ছবি ‘এসওএস কলকাতা’। ২০২০ সালের পূজার সময় মুক্তি পেয়েছিল এই ছবি। ছবিতে নুসরাত জাহান, যশ দাশগুপ্ত ও মিমি চক্রবর্তীকে দেখা গিয়েছিল। তাতে অভিনয় করেছিলেন এনা নিজেও। টলিউডের গুঞ্জন, এই ছবির শুটিংয়ের সময় থেকেই নাকি যশ ও নুসরাতের মধ্যে ‘স্পেশাল বন্ধুত্ব’ জমে ওঠে।

এনা সাহার কথায়, যশ আমার বহুদিনের বন্ধু এবং দারুণ অভিনেতা। চিনে বাদাম ছবির জন্য একেবারে পারফেক্ট। আর এসওএস কলকাতা ছবির শুটিংয়ের সময় আমরা সবাই ভালো বন্ধু হয়ে উঠেছিলাম। আলাদা করে কারও বন্ধুত্ব নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।

প্রসঙ্গত, গত বছরের পূজার পর থেকেই স্বামী নিখিল জৈনের সঙ্গে নুসরাতের মনোমালিন্যের খবর প্রকাশ্যে এসেছিল। পরে নুসরাত জানিয়েছিলেন, নিখিলের সঙ্গে তিনি আর থাকছেন না। এমন পরিস্থিতিতেই নুসরাত ও যশের সম্পর্কের গুঞ্জন প্রকাশ্যে আসে। এর মাঝে গত ৪ জুন গণমাধ্যমে খবর আসে মা হতে চলেছেন নুসরাত। তবে নুসরাতের স্বামী নিখিল জৈন তখন দাবি করেন, গত ছয় মাস ধরে তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তাই ওই সন্তানের বাবা তিনি নন। এরপরই নুসরাতের সন্তানের বাবা কে তা নিয়ে শুরু হয় গুঞ্জন। তখন স্বাভাবিকভাবেই এই ঘটনায় জড়িয়ে পড়ে যশের নাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নুসরাত বিতর্কের মাঝেই কার সঙ্গে বড়পর্দায় ফিরছেন যশ?

আপডেট টাইম : ১০:৫৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১