ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

পবনদীপকে ৮০ লাখ টাকার অডি উপহার দিলেন অরুণিতা!

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
  • ৩০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ইন্ডিয়ান আইডল ১২’-র বিজয়ী হিসেবে ১৫ অগস্ট সামনে এসেছে পবনদীপ রাজনের নাম। আর তাঁর বিশেষ বন্ধু অরুণিতা কাঞ্জিলাল রয়েছেন দ্বিতীয় পজিশনে। এই দুই প্রতিযোগীকে নিয়ে আলোচনা কিছু কম নয়। মুম্বাইয়ে একসঙ্গে থাকবেন, কেদারনাথ ঘুরতে যাবেন- এমন একাধিক তথ্য ঘোরাফেরা করেছিল ইন্টারনেট-দুনিয়ায়। যদিও এই দুটিই সত্যি বলে মেনে নিয়েছেন পবনদীপ তাঁর দেওয়া এক সাক্ষাৎকারে।

তবে হঠাৎই নতুন তথ্য ঘোরাফেরা করছে বলিউডে। শোনা যাচ্ছে ‘প্রেমিক’ পবনদীপের জয়ে খুশি হয়ে তাঁকে একটি Audi Q7 উপহার হিসেবে দিয়েছেন বনগাঁর মেয়ে অরুণিতা কাঞ্জিলাল। আর তা শুনেই চমকে উঠেছেন নেটিজেনরা। কারণ, বর্তমানে অডি কম্পানির এই গাড়িটির বাজার মূল্য ৬৯ লাখ রুপির আশপাশে। যার বাংলাদেশি টাকায় মূল্যমান ৮০ লাখ টাকা। এত দামি উপহার কিভাবে দিলেন অরুণিতা,  সেটা নিয়েই উঠেছে গুঞ্জন।

যদিও এ নিয়ে অরুণিতা বা পবনদীপের পক্ষে কোনো কথা বলা হয়নি, কিন্তু শোনা যাচ্ছে ‘ইন্ডিয়ান আইডল’ জেতার জন্য আরো বেশ কিছু দামি উপহার পেয়েছেন পবন তাঁর বন্ধুদের থেকে। সাইলি কাম্বলে দিয়েছেন ৭২ হাজার টাকার সোনার চেইন, মহম্মদ দানিশ দিয়েছেন ১৪ লাখ টাকার গিটার, শন্মুখপ্রিয়া দিয়েছেন ১.৩ লাখ টাকার মণীশ মলহোত্রার ডিজাইন করা স্যুট। তাহলে বুঝতেই পারছেন দামি উপহারের তালিকা বেশ লম্বা। এবার এটা গুজব না সত্যি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

পবনদীপকে ৮০ লাখ টাকার অডি উপহার দিলেন অরুণিতা!

আপডেট টাইম : ০৪:০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১