ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

দুই বছর পর ফিরলেন তমা মির্জা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
  • ২৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনার কারণে অনেক পরিকল্পনা বাতিল করতে হচ্ছে বিনোদন তারকাদের। তাই কাজের সংখ্যাও কমে গেছে। এ তালিকায় আছেন চিত্রনায়িকা তমা মির্জাও। করোনার প্রভাবে তার হাতে থাকা কয়েকটি ছবির কাজ আটকে আছে। আরও কিছু পরিকল্পনাও বাতিল করতে হচ্ছে। এর মধ্যেও ভালো কাজের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করে যাচ্ছেন এই অভিনেত্রী। চলতি মাসে তিনি একটি টিভি বিজ্ঞাপনে অভিনয় করেছেন। কোমল পানীয়র এ বিজ্ঞাপনের মাধ্যমে দুই বছর পর এ ধরনের কাজ করলেন তমা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ভালো কনসেপ্টের বিজ্ঞাপন হলে আমি কাজ করার চেষ্টা করি। এ কাজটিও তেমনই। শিগগিরই এটি প্রচারে আসবে। আশা করছি এটি প্রচারে আসার পর আরও  কিছু বিজ্ঞাপনের কাজের প্রস্তাব পাব।

এদিকে মাহমুদ হাসান শিকদারের পরিচালনায় ঈদের আগে ‘আনন্দী’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তমা মির্জা। অল্প সময়ে মধ্যে এটি প্রচারে আসবে। করোনাকাল শুরু হওয়ার আগে শাহনেওয়াজ কাকলীর পরিচালনায় ‘ফ্রম বাংলাদেশ’ নামের একটি ছবিতে অভিনয় করেন। এটির কাজ এখনো অসম্পূর্ণ আছে।

এছাড়া আরিফুর রহমানের পরিচালনায় ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ এবং শাহরিয়ার নাজিম জয়ের ‘পাপকাহিনী’ নামের ছবির কাজও হাতে আছে তার। এগুলোর শুটিংও অসমাপ্ত রয়েছে। অভিনয়ের পাশাপাশি একজন নাট্য প্রযোজক হিসেবেও কাজ শুরুর ঘোষণা দিয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দুই বছর পর ফিরলেন তমা মির্জা

আপডেট টাইম : ০৯:১০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১