ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

অলিকের সিনেমায় শাকিব, নায়িকা পূজা চেরি!

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৫:০২ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
  • ২৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ সিনেমায় যখন অশ্লীলতা ঝেঁকে বসেছিলো সে সময়ে সিনেমাতে নতুন ধারা তৈরি করেছিলেন নির্মাতা এস এ হক অলিক। তার প্রথম সিনেমা ‘হৃদয়ের কথা’ এখনও রয়েছে দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে। তারপর নির্মাণ করেন ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ সিনেমা, সেটিও ছিলো সফল।

সেই ধারাবাহিকতায় এবার তিনি নির্মাণ করতে যাচ্ছেন নতুন সিনেমা, নাম ‘গলুই’। সরকারি অনুদানের এই ছবিতে অভিনয় করবেন চিত্রনায়ক শাকিব খান। ছবিতে অভিনয়ের জন্য এই নায়ক তার পারিশ্রমিকের অর্ধেক নেবেন বলেই শোনা যাচ্ছে। শুধু তাই নয়, গুঞ্জন উঠেছে ‘গলুই’ তে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়িকা পূজা চেরি।

তবে বিষয়টি নিয়ে ছবির পরিচালক এখনও কিছুই খোলাসা করেননি। গত শুক্রবার ছিল পূজা চেরির জন্মদিন। জন্মদিনে পরিচালক অলিক ‘গলুই’ লেখা একটি কেক নিয়ে পূজার বাসায় হাজির হয়েছিলেন। সেখানে কেক কাটার পাশাপাশি পূজাকেই চূড়ান্ত করা হয়।

এ প্রসঙ্গে পূজা কোনো কথা বলতে রাজি হননি। তবে পরিচালক অলিক বলেন, ‘সময় হলেই ছবির সবকিছু জানাতে পারব।’

জানা গেছে, সম্প্রতি ছবির লোকেশন দেখতে জামাল্পুরে গিয়েছেন নির্মাতা। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের মাঝামাঝিতে জামালপুরসহ বিভিন্ন লোকেশনে ছবির শুটিং শুরু হবে।

‘গলুই’ ছাড়াও অলিকের হাতে রয়েছে আরও একটি সরকারি অনুদানের সিনেমা ‘যোদ্ধা’। দুটি ছবি প্রসঙ্গে তিনি বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে ‘গলুই’ সিনেমার শুটিং শুরু করব। ডিসেম্বরে ‘যোদ্ধা’ সিনেমার শুটিং করার পরিকল্পনা রয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অলিকের সিনেমায় শাকিব, নায়িকা পূজা চেরি!

আপডেট টাইম : ০২:২৫:০২ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১