ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

নতুন সাজে পর্দা মাতাতে ওয়েব সিরিজে সেই ‘অপু ভাই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
  • ২৭৯ বার

ওয়েব সিরিজে অপু ভাই, নতুন লুকে চমক

হাওর বার্তা ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় টিকটক ও লাইকিতে ভিডিও বানিয়ে বেশ তুঙ্গে ছিলেন অপু ভাই। রাতারাতি হয়ে ওঠেন আলোচিত একজন। হঠাৎ এক ঘটনায় জড়িয়ে গ্রেফতার হয়ে জেলে যান। তারপরই বলা যায় তার পরিবর্তন। নিজেকে আমূল বদলে নিয়েছেন সাধারণ এক নরসুন্দর থেকে সোশ্যাল মিডিয়ার তারকা বনে যাওয়া অপু ভাই।

তাকে দেখা গেছে আদনান আল রাজীবের নির্মাণে এক ওয়েব সিরিজে। এবার তিনি কাজ করতে যাচ্ছেন দেশের তরুণ জনপ্রিয় নির্মাতা অনন্য মামুনের পরিচালনায়। মামুনের এক ওয়েব সিরিজে চূড়ান্ত হয়েছেন অপু ভাই৷ এর নাম সিনিয়র ভার্সেস জুনিয়র। অনন্য মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিচালক বলেন, ‘ভিন্ন আঙ্গিকে ভাবনার একটি গল্প নিয়ে সিরিজটি নির্মাণ করতে যাচ্ছি। সবকিছু অনুকূলে থাকলে আগামী সেপ্টেম্বরের ২০ তারিখ শুটিং শুরু করবো।’

অনন্য মামুন আরও বলেন, ‘কে কীভাবে নেবেন আমি জানি না। তবে মানুষের চেষ্টাকে আমি সম্মান করি। যার চেষ্টা আছে আমি তাকে সাহায্য করি।’ সিনিয়র vs জুনিয়র ওয়ের সিরিজে আমি সবার সামনে নতুন অপু ভাইকে নিয়ে আসতে চলেছি। তার চরিত্রের নাম আলিয়ান।

চরিত্রের জন্য অপুকে তৈরি করেছি। তার লুকে পরিবর্তন এনেছি। নতুন এই লুকে যে কেউ চিরচেনা অপুকে দেখে অবাক হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে সেই লুক প্রশংসা পাচ্ছে।

পরিচালক জানান, চরিত্রের জন্য এক মাস অভিনয়ের প্রশিক্ষণ চলবে অপু ভাইয়ের। শিগগিরই নতুন ওয়েব সিরিজের সব শিল্পীর এ তালিকা প্রকাশ করবেন অনন্য মামুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নতুন সাজে পর্দা মাতাতে ওয়েব সিরিজে সেই ‘অপু ভাই

আপডেট টাইম : ০৯:৪৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১