ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

তেলেগু অভিনেতার বিলাসবহুল যে গাড়ি সালমান-শাহরুখেরও নেই!

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
  • ২৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ জুনিয়র এনটিআর নাম বললেই সিনেপ্রেমীরা উচ্ছ্বসিত কণ্ঠে জিজ্ঞেস করবেন- তার নতুন কোনো সিনেমা আসছে কী?

ভারতের দক্ষিণী সিনেমার এই তারকার পুরো নাম নান্দামুরি তারাকা রামা রাও। তবে এনটিআর বা তারাকা নামেই সর্বাধিক জনপ্রিয় তিনি। তার প্রায় সব ছবিই ব্যবসাসফল। তেলেগু-তামিল সিনেমায় তার জনপ্রিয়তা আকাশচুম্বি।

অবশ্য রূপালি পর্দায় নয়, এনটিআরের অর্থ-সম্পদের পরিমাণও আকাশচুম্বি।

জনপ্রিয় এই তেলেগু অভিনেতার দুর্বলতা রয়েছে বিভিন্ন মডেলের গাড়িতে। দামি ব্রান্ডের অনেক গাড়ি শোভা পাচ্ছে তার ব্যক্তিগত গ্যারেজে। এবার তিনি কিনলেন কালো রঙের একটি বিলাসবহুল গাড়ি। বলা হচ্ছে গোটা ভারতে এর চেয়ে দামি গাড়ি আর একটিও নেই।

গণমাধ্যম ইন্ডিয়া টুডে ও হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিখ্যাত ল্যাম্বরগিনি ব্র্যান্ডের একটি গাড়ি কিনেছেন এনটিআর। ল্যাম্বরগিনি উরুস আর উরুস পিক- এর আধুনিকতম মডেল এটি। মডেলটির নাম – উরুস গ্রাফাইট ক্যাপসুল। ভারতীয় তারকাদের মধ্যে সবার আগে তিনিই গাড়িটি কিনেছেন। সালমান, শাহরুখেরও নেই এই গাড়ি।

ভারতের বেঙ্গালুরুর একটি শো-রুম থেকে গাড়িটি কিনেছেন এনটিআর। এই গাড়িটির ভারতীয় মূল্য ৩ কোটি ১৬ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩ কোটি টাকার কিছু বেশি। গাড়িটি তিন সেকেন্ডের মধ্যেই শূন্য থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে পারে।

দামি ব্রান্ডের নতুন মডেলের গাড়ি কেনার কথা নিজেই জানিয়েছেন জুনিয়র এনটিআর।

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লিখেছেন, ‘দেশের প্রথম ল্যাম্বরগিনি হায়দরাবাদে নিজের বাড়ির সন্ধান পেয়ে গেছে।’

প্রসঙ্গত, বহুল আলোচিত ‘আরআরআর’ সিনেমার কাজ শেষ করেছেন এনটিআর। ‘বাহুবলী’ খ্যাত নির্মাতা রাজামৌলির নির্মাণে এই সিনেমায় তার সঙ্গে আছেন রাম চরণ, বলিউডের আলিয়া ভাট ও অজয় দেবগনের মতো তারকারা। শিগগিরই তিনি ‘কৌন বনেগা কৌড়পতি তেলেগু’ সঞ্চালনা করতে চলেছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তেলেগু অভিনেতার বিলাসবহুল যে গাড়ি সালমান-শাহরুখেরও নেই!

আপডেট টাইম : ১১:২৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১