ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

জবানবন্দিতে সেই উজি অস্ত্রের বিষয়ে যা বললেন পিয়াসা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১
  • ২৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিসা সামগ্রীসহ গ্রেপ্তারের পর কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ছবিতে দেখা গেছে, পিয়াসা অত্যাধুনিক একটি ‘উজি পিস্তল’ বা আধা স্বয়ংক্রিয় (সেমি অটোমেটিক) উচিয়ে দাঁড়িয়ে আছেন। অত্যাধুনিক এই অস্ত্র কীভাবে তার কাছে এলো বা অস্ত্রটির মালিক কে, এ নিয়ে শুরু হয় গুঞ্জন। ভয়ঙ্কর সেই অস্ত্রের উৎসের তথ্য দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা।

জবানবন্দিতে তিনি বলেছেন, যে উজি অস্ত্র হাতে নিয়ে তিনি ছবি তুলেছিলেন, সেই অস্ত্রটির মালিক ইনডেক্স গ্রুপের এমডি সাফিউল্লাহ আল মুনির ওরফে ইনডেক্স মুনির। মুনিরের অফিসেই তিনি অস্ত্রটি হাতে নিয়ে ছবি তুলেন।

খিলক্ষেত থানায় মাদক দ্রব্য আইনে দায়ের করা মামলায় তিন দিনের রিমান্ড শেষে গতকাল (১৯ আগষ্ট) আদালতে হাজির করা হয়। আদালতে তিনি এই মাদক মামলায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন। মামলাটি সিআইডি তদন্ত করছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তিন দিনের রিমান্ডে সিআইডির জেরায় পিয়াসা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তার সিন্ডিকেটে মিশু হাসান, কার্লোস, সামস, রাজ ছাড়াও আরো যারা আছেন তাদের নাম ফাঁস করেছেন। গরুর পেটে হীরা পাচার, মধ্যপ্রাচ্যে নারী পাচার ছাড়াও কী পরিমাণ অর্থ দেশ থেকে পাচার করেছে তার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।

উল্লেখ্য, গত ১ আগস্ট রাতে কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। রাজধানীর বারিধারার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বাড়িতে তল্লাশির এক পর্যায়ে বিভিন্ন কক্ষে থাকা বিপুল মদ, ইয়াবা ও সিসা খাওয়ার সরঞ্জাম উদ্ধার হয়। যেগুলো পিয়াসা নিজেই আইনশৃঙ্খলা বাহিনীকে বের করে দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জবানবন্দিতে সেই উজি অস্ত্রের বিষয়ে যা বললেন পিয়াসা

আপডেট টাইম : ০২:২৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১