ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

স্বামীর সঙ্গে আইনি লড়াই, নুসরাতের নতুন সিদ্ধান্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
  • ২৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ টলিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহানের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করেছেন তার স্বামী নিখিল জৈন। বুধবার (১৮ আগস্ট) ছিল এ মামলার শুনানি। কিন্তু এদিন মামলার শুনানি হয়নি। এর মধ‌্যে মামলার বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী।

ভারতীয় একটি সংবাদমাধ‌্যম জানিয়েছে, গতকাল মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। আগামী ৩ সেপ্টেম্বর শুনানির নতুন দিন ধার্য করা হয়েছে। অন্যদিকে, নিখিলের সঙ্গে আইনি লড়াইয়ে আইনজীবী বদলে ফেলেছেন নুসরাত। এতদিন নুসরাতের হয়ে মামলা লড়ছিলেন সৌমেন রায় চৌধুরী। তার পরিবর্তে নুসরাতের হয়ে আদালতে লড়বেন আইনজীবী চিন্ময় গুহ ঠাকুরতা। তবে নুসরাত কেন আইনজীবী পরিবর্তন করলেন, তা জানা যায়নি।

২০১৯ সালের ১৯ জুন ভালোবেসে ধর্মীয় রীতি মেনে নিখিল জৈনর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নুসরাত জাহান। কিন্তু এক বছরের মাথায় তাদের দাম্পত‌্য জীবনে কলহ শুরু হয়। দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন এই যুগল। কয়েক মাস আগে নুসরাত জানান, নিখিলের সঙ্গে লিভ-ইন করেছেন, তাদের রেজিস্ট্রি বিয়ে হয়নি।

নুসরাতের সঙ্গে নিখিলের রেজিস্ট্রি বিয়ে হয়নি, তাই অ্যানালমেন্ট করে আলাদা হতে চান নিখিল। নিয়ম অনুযায়ী, নুসরাতকে আদালতে গিয়ে বলতে হবে নিখিলের সঙ্গে তার আর কোনো সম্পর্ক থাকবে না।

চলতি মাসে মা হতে যাচ্ছেন নুসরাত জাহান। কিন্তু নিখিল দাবি করেছেন—এ সন্তানের বাবা তিনি নন। অন্যদিকে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরাতের প্রেম টলিউডের ওপেন সিক্রেট। নেটিজেনদের ধারণা, নুসরাতের সন্তানের বাবা যশ দাশগুপ্ত। কিন্তু বিষয়টি নিয়ে এখনো মুখ খুলেননি নুসরাত-যশ। তবে বর্তমানে একসঙ্গে থাকছেন তারা। একই লোকেশন থেকে ছবি দেওয়া, রাত-বিরেতে যশের পোষ্যের সঙ্গে নুসরাতের সেলফি তারই প্রমাণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

স্বামীর সঙ্গে আইনি লড়াই, নুসরাতের নতুন সিদ্ধান্ত

আপডেট টাইম : ০২:৫৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১