ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

অমানুষ’-এর শুটিং শেষ হচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
  • ২৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ গানের কিছু অংশ ও গুরুত্বপূর্ণ দুটি দৃশ্যের মাধ্যমে বুধবার শেষ হচ্ছে নিরব অভিনীত অমানুষ সিনেমার শুটিং। শেষ দিনের শুটিংয়ে নিরবের সঙ্গে আছেন নওশাবা।

নিরব বলেন, ৯৫ পারসেন্ট শুটিং আগেই শেষ। বাকি অংশের কাজ আজ শেষ হচ্ছে সীমান্তবর্তী এক এলাকায়।

অমানুষ সিনেমার পরিচালক অনন্য মামুন। নিরব-নওশাবা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন মিথিলা৷ এ সিনেমার মাধ্যমে প্রথমবার তিনি বড়পর্দায় কাজ করছেন। আরও আছেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, রাশেদ অপু।

পরিচালক মামুন জানান, মিথিলাসহ অন্যদের কাজ আগেই শেষ হয়েছে। আজ নিরব-নওশাবাকে নিয়ে বাকি থাকা অংশের শুটিংয়ের মাধ্যমে অমানুষ শেষ হচ্ছে।

গেল মে-তে প্রকাশ পায় নিরব-মিথিলা জুটির ‘অমানুষ’র ফার্স্ট লুক। সিনেমায় ডাকাতের চরিত্রে অভিনয় করেছেন নিরব।

এজন্য তাকে যথেষ্ট প্রস্তুতি নিতে হয়। নিরব জানান, চরিত্রটির জন্য তিনি মাথার চুল ছেঁটে ফেলতে হয়েছে। পোশাকেও পরিবর্তন এনেছেন এই চিত্রনায়ক। যা পরিষ্কার বোঝা যায় প্রকাশিত ফার্স্টলুকে। অন্যদিকে, ডাকাতের জালে আটকে পড়া মিথিলাকেও দেখা গেছে দারুণ লুকে।

নিরব-মিথিলা দুজনেই জানান, জঙ্গলে অমানুষ’র শুটিং করেছেন প্রতিকূল পরিবেশে। কাজটি করতে তাদের চেষ্টার কমতি ছিল না। অপেক্ষায় আছেন দর্শক কীভাবে তাদের এই কাজটি গ্রহণ করেন।

নির্মাতা অনন্য মামুন বলেন, অমানুষ’র মাধ্যমে নতুন নিরবের জন্ম হবে। তার এই পরিবর্তনটা আরও পাঁচ বছর আগে হলে নিরবের অবস্থান অনেক উপরে থাকতো। দেরিতে হলেও নিরব নিজেকে ট্রান্সফর্ম করেছেন। তাকে সেভাবে বলেছি সেভাবেই নিজেকে সপে দিয়েছেন। সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছি ভালো কাজের জন্য তার লেগে থাকার মানসিকতায়।

অনন্য মামুন আরও বলেন, মিথিলা আমার পছন্দের অভিনেত্রীদের একজন। কাজ করতে গিয়ে দেখেছি তিনি যেমন সিরিয়াস, তেমনি সিনসিয়ার। তার উপস্থিতি এই সিনেমাকে নিশ্চয়ই দর্শকদের কাছে ভিন্নমাত্রা যোগ করবেন।

পরিচালক জানান, এটি কোনো ওয়েব ফিল্ম নয়। পরিপূর্ণ সিনেমা। প্রেক্ষাগৃহে মুক্তির পর ওটিটিতেও মুক্তি দেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

অমানুষ’-এর শুটিং শেষ হচ্ছে

আপডেট টাইম : ০৩:৩৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১