ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

আফগানিস্তানে আজ যা হচ্ছে, কাল তা আমার দেশেও হতে পারে: জয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩২:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
  • ২৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ আফগানিস্তানে তালেবান বাহিনী ক্ষমতা দখলের পর আফগান নারী চলচ্চিত্র নির্মাতা সাহারা কারিমি বিশ্ববাসীকে সরব হওয়ার আকুতি জানিয়েছে যে চিঠি লিখেছিলেন তার সঙ্গে একমত পোষণ করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

আনন্দবাজার ডিজিটালকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেছেন, ওখানকার যত ছবি দেখছি, আমার ভেতরটা দুমড়েমুচড়ে যাচ্ছে। আসলে পুরুষতান্ত্রিক সমাজের আঙুল সব সময়েই ওঠে মেয়েদের দিকে। ঠিক কম্পাসের কাঁটার মতো তা ঘুরে যায় নারীজাতির দিকে।

জয়া বলেন, সারাহ কারিমি যে আহ্বান জানিয়েছেন, আমি মন থেকে তাতে সায় দিচ্ছি। তার সঙ্গে আছি। দূর থেকে কতটা কী করতে পারব জানি না, আমার পক্ষে যদি কিছু করার সুযোগ আসে, নিশ্চয়ই করব।

এই অভিনেত্রী আরও বলেন, ওখানকার যে সব ছবি দেখছি, শিউরে উঠছি। বাংলাদেশ হোক, ভারত হোক বা বহির্বিশ্বের যে কোনো দেশেই মেয়েদের ওপর অত্যাচার হলে আমাদের সরব হতে হবে। দেশটা আমাদের থেকে দূরে ভেবে বসে থাকলে চলবে না। আজকে যা ওখানে হচ্ছে, কাল তা আমার দেশে বা কলকাতায়ও হতে পারে।

প্রসঙ্গত, পুরো আফগানিস্তানের দখল নিয়েছে তালেবান বাহিনী। দেশ ছেড়ে চলে গেছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানিসহ মন্ত্রিপরিষদের অনেক সদস্য। যুদ্ধ শেষ বলে ঘোষণা দিয়েছে সশস্ত্র এ গোষ্ঠীটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আফগানিস্তানে আজ যা হচ্ছে, কাল তা আমার দেশেও হতে পারে: জয়া

আপডেট টাইম : ০২:৩২:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১