ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

কয়েক মাসেই বুঝেছেন, অবশেষে শ্রাবন্তীর ‘আফসোস’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
  • ২৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সম্পর্ক ও বিয়ে নিয়ে কৌতূহলের শেষ নেই। এর মাঝে রাজনীতির ময়দানে পা রেখে সে কৌতূহলে ভিন্নমাত্রা যোগ করেন। অবশ্য রূপালি পর্দার সুপার হিট এ নায়িকা রাজনীতিতে সুপার ফ্লপ হয়েছেন।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রার্থী হয়ে লজ্জাজনকভাবে হেরে গিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এ নায়িকার হঠা঳ রং বদলে বিজেপিতে যোগদান ভালোভাবে নেয়নি ভারতীয়রা। এটাই তার ভরাডুবির কারণ বলে জানিয়েছেন অনেকেই। তবে এসব সমালোচনায় কখনোই কান দেননি শ্রাবন্তী।

কিন্তু সেভাবে না বললেও রাজনীতিতে যুক্ত হওয়াকে আফসোস হিসেবেই উল্লেখ করলেন তিনি। তিনি জানিয়েছেন, একটু দেরিতে হলেও বুঝতে পেরেছেন রাজনীতি তার জন্য নয়। অভিনয়টাই তার কাজ করার আসল ক্ষেত্র ও দক্ষতা দেখানোর জায়গা।

কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশ, মঙ্গলবার উত্তর কলকাতায় জনপ্রিয় টালিউড অভিনেতা দেব অধিকারী প্রযোজিত ‘কিশমিশ’ ছবির ক্যামিও চরিত্রের শুটিং-এ এসেছিলেন শ্রাবন্তী। আর সেখানেই শ্রাবন্তী মুখোমুখি হন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা বসুর সঙ্গে।

দুই অভিনেত্রী এক জায়গায় হতেই মনের কথা চেপে রাখতে পারেননি শ্রাবন্তী। অঞ্জনাকে বলেছেন তিনি, রাজনীতি আমার জন্য নয়। কয়েক মাসেই এটা বুঝেছি। তাই নিজের ছেড়ে যাওয়া সাম্রাজ্য অভিনয় জগতে ফিরে এসেছি।আবারও মন দিয়েছি অভিনয়ে।

রাহুল মুখোপাধ্যায় পরিচালিত ‘কিশমিশ’ ছবিতে শ্রাবন্তীকে দেখা যাবে অভিনেত্রী শ্রাবন্তী হিসেবেই। মঙ্গলবার শুটিং শেষে কলকাতার সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, ‘প্রতি বছর দিদি (মমতা বন্ধোপাধ্যায়) আমার জন্মদিন মনে রাখেন। আশীর্বাদ জানান, উপহার পাঠান। এ বছরেও তার ভুল হয়নি। দিদি চিঠিতে শুভেচ্ছা জানিয়েছেন। এর থেকে বড় সম্মান আর কী হতে পারে?’

স্বামী রোশন সিংকে নিয়ে করা সব প্রশ্ন এড়িয়ে গেছেন। তবে ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় ঝিনুকের আইসিএসসি পরীক্ষায় পাশ করা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে এ অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কয়েক মাসেই বুঝেছেন, অবশেষে শ্রাবন্তীর ‘আফসোস’

আপডেট টাইম : ০৯:৪৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১