ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

চলতি মাসেই মা হচ্ছেন নুসরাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
  • ২৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি মাসেই মা হচ্ছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, চিকিৎসকরা প্রথমে সেপ্টেম্বরের প্রথমে নুসরাতের ডেলিভারির ডেট দিলেও তা এগিয়ে এসেছে। আগস্টের শেষে যে কোনো সময় আসতে পারে নতুন অতিথি।

সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি সেলফি পোস্ট করেন নুসরাত। বিনা মেকআপে মাথায় হলুদ হেয়ারব্যান্ড দিয়ে ছবিটি তুলেছেন তিনি। মুখে একগাল হাসি। এমনকি, সারাদিন যে হাসছেন সে কথাও লিখতে ভোলেননি। অন্তঃসত্ত্বার এই সময়টা চুটিয়ে উপভোগ করছেন হবু মা।

নুসরাত আপাতত তার প্রেমিক যশের সঙ্গেই আছেন। একই লোকেশন থেকে ছবি দেওয়া, রাত-বিরেতে যশের পোষ্যের সঙ্গে নুসরাতের সেলফি তার প্রমাণ। কিন্তু এই নিয়ে কথা বলতে রাজি নন তারা।

তারকা জুটি মুখ না খুললেও নুসরাতের সন্তানের বাবা যে যশ দাশগুপ্তই, তা শতভাগ নিশ্চিত হয়ে গেছেন নেটিজেনরা। অন্যদিকে, তারা যে শুধু প্রেমিক-প্রেমিকা নন এই গুঞ্জন তো বহু পুরোনো।

উল্লেখ্য, নুসরাত ২০১৩ সালে প্রথম বিয়ে করেন ভিক্টর ঘোষ নামে একজনকে। সেই বিয়েটাও গোপনে হয়েছিল। যেটা টলিপাড়ার কেউই জানতেন না। এই বিয়ের কথা প্রকাশ হয় ২০১৮ সালের শুরুতে। যখন ভিক্টরকে আদালতের মাধ্যমে তালাক দেন নুসরাত। যদিও এই ডিভোর্স পেতে ভিক্টরকে মোটা অংকের টাকা দিতে হয়েছিল নায়িকাকে।

গুঞ্জন রয়েছে, সে সময় দিল্লির ব্যবসায়ী নিখিল জৈনকে ভালোবেসে ভিক্টরকে ছেড়েছিলেন নুসরাত। ২০১৮ সালের ১৯ জুন তুরস্কে গিয়ে ধুমধাম করে নিখিলকে বিয়েও করেন। কিন্তু কয়েক মাস পরই তারা আলাদা থাকতে শুরু করেন এবং নিখিলের সঙ্গে বিয়ের বিষয়টিকে অস্বীকার করেন নুসরাত। শুধু তাই নয়, এই বিয়েকে লিভ ইন সম্পর্ক বলেও আখ্যা দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চলতি মাসেই মা হচ্ছেন নুসরাত

আপডেট টাইম : ০২:৩৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১