ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

জন্মদিনে যে উপহার পেয়ে উচ্ছ্বসিত শ্রাবন্তী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
  • ২২২ বার

হাওর বার্তা ডেস্কঃ টালিউডের সাড়া জাগানো অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ১৩ অগস্ট ছিল তার জন্মদিন। জন্মদিনের ‘সেরা’ উপহারটি পেয়ে উচ্ছ্বসিত শ্রাবন্তী।

জন্মদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে পাওয়া চিঠিকে ‘সেরা উপহার’-এর তকমা দিয়েছেন শ্রাবন্তী।  সেই চিঠির মাধ্যমে শ্রাবন্তীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ‘দিদি’।

সেখানে লেখা, ‘প্রিয় শ্রাবন্তী, শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা। আগামীতে আসুক আরও সাফল্য, আরও আনন্দ, এই শুভেচ্ছা রইল। পরিবারের সকলকে নিয়ে সুস্থ থেকো, ভাল থেকো’।

নিজের বিশেষ দিনে রাজ্যের মুখ্যমন্ত্রীর থেকে এই বার্তা পেয়ে আপ্লুত শ্রাবন্তী। চিঠির ছবি ইনস্টাগ্রামে দিয়ে তিনি লিখেছেন, ‘আমি খুব সম্মানিত বোধ করছি। জন্মদিনে এটাই আমার শ্রেষ্ঠ উপহার। ধন্যবাদ দিদি’।

চলতি বছরের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি-তে যোগদান করেছিলেন শ্রাবন্তী। বিরোধী দলে নাম লেখানোর পর জানিয়েছিলেন, নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়েই এই সিদ্ধান্ত নেন তিনি।

এমনকি বেহালা পশ্চিমে তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়েছিলেন শ্রাবন্তী। কিন্তু শেষমেশ জিততে পারেননি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রাবন্তী জানিয়েছেন,সাধারণ মানুষের রায় মেনে নিয়েছেন তিনি। বর্তমানে তাই রাজনীতি নয় অভিনয়ের মাধ্যমেই অনুরাগীদের কাছে পৌঁছে যেতে চান এই অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জন্মদিনে যে উপহার পেয়ে উচ্ছ্বসিত শ্রাবন্তী

আপডেট টাইম : ১০:০৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১