ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

নববধূকে নিয়ে হানিমুনে নিলয়, ঘুরছেন সাগরপাড়ের জল-জ্যোছ্নায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
  • ২১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ফেসবুকে পরিচয়, চলতি বছরের জানুয়ারিতে প্রথম দেখা। এরপর কয়েকটা মাস খুব ভালোভাবেই কাটলো তাদের। চুপি চুপি প্রেম করার পর গত ৭ জুলাই তাসনুভা তাবাসসুমকে বিয়ে করেন অভিনেতা ও মডেল নিলয় আলমগীর। বিধি-নিষেধের মধ্যেই সুযোগ মতো হানিমুন সেরে নিচ্ছেন এই নবদম্পতি।

আজ সোমবার সকালে নববধূকে নিয়ে হানিমুনের উদ্দেশ্যে কক্সবাজারেই অবস্থান করছেন নিলয়। এরই মধ্যে হেঁটে বেড়িয়েছেন সমুদ্র সৈকতে। যতদিনই তারা পর্যটন রাজধানীতে থাকবেন, ঘুরে বেড়াবেন সাগরপাড়ের জল-জ্যোছ্নায়।

নিয়ল জানান, আগামী ১৯ আগস্ট পর্যন্ত তারা কক্সবাজারেই থাকবেন। তার পরদিনই তাসনুভা তাবাসসুমের জন্মদিন। আর এদিন সকালেই স্ত্রীকে নিয়ে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেবেন। বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে বিশেষ দিনটি উদযাপন করতে চান তারা।

নিলয় বলেন, লকডাউনের কারণেই আমরা হানিমুনে যেতে পারছিলাম না। এখন সবকিছু কিছুটা শিথিল হওয়ায় সুযোগটা পেয়েছি। সময়টা নিজেদের মতো করে উপভোগ করতে চাই।

নিলয় জানান, গত বছর লকডাউনে ফেসবুকেই হৃদির সঙ্গে তার পরিচয়। হৃদি পড়াশোনার পাশাপাশি লেখক ও সাংবাদিক হিসেবে কাজ করছেন। প্রাতিষ্ঠানিক কোনো কার্যক্রমে যুক্ত না থাকলেও একটি সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আহ্বান ফাউন্ডেশন’-এর গণযোগাযোগের দায়িত্ব পালন করছেন তিনি।

উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে অভিনেত্রী ও মডেল আনিকা কবির শখকে বিয়ে করেছিলেন নিলয়। তবে তাদের সেই বিয়ে খুব বেশি দিন টেকেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নববধূকে নিয়ে হানিমুনে নিলয়, ঘুরছেন সাগরপাড়ের জল-জ্যোছ্নায়

আপডেট টাইম : ০৪:১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১