ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

অনুদানের ছবিতে প্রথমবার শাকিব খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০২:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
  • ২১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রথমবারের মতো সরকারি অনুদানের কোনো সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সম্প্রতি পরিচালক এস এ হক অলিকের ‘গলুই’তে যুক্ত হয়েছেন তিনি।

বিষয়টি হাওর বার্তা নিউজকে নিশ্চিত করেছেন পরিচালক এস এ হক অলিক নিজেই।

তিনি বলেন, ‘‘শাকিব খানকে ‘গলুই’-এর জন্য আমরা চূড়ান্ত করেছি, তবে এখনো চুক্তি হয়নি। বড় আয়োজনে একটি সংবাদ সম্মেলন করে আমরা সিনেমার নায়ক-নায়িকাসহ অন্য শিল্পীদের নাম ঘোষণা করবো। ’’

এস এ হক অলিক আরও জানান, বর্তমানে তিনি জামালপুরে আছেন। সেখানে ‘গলুই’ সিনেমার শুটিংয়ের লোকেশন দেখতে গিয়েছেন। ফিরেই সবকিছু কাগজে-কলমে চূড়ান্ত করবেন। আগামী মাসের মাঝামাঝি সময়ে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

‘গলুই’ প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু। তিনি জানান, শাকিব প্রথমবার অনুদানের সিনেমা করতে যাচ্ছেন। এছাড়া গুঞ্জন আছে, এতে শাকিবের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

জানা যায়, শাকিব ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ দুইটি চরিত্রে আজিজুল হাকিম ও ফজলুর রহমান বাবুকে চূড়ান্ত করা হয়েছে। এতে গান করছেন কুমার বিশ্বজিৎ ও হাবিব ওয়াহিদসহ বেশ কয়েকজন।

এর আগে ২০১৫ সালে এস এ হক অলিক পরিচালিত ‘আরো ভালোবাসবো তোমায়’ সিনেমার অভিনয় করেছেন শাকিব খান। এতে নায়িকা ছিলেন পরীমনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনুদানের ছবিতে প্রথমবার শাকিব খান

আপডেট টাইম : ০৪:০২:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১