ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

মাহি বাইক চালানো শিখতে গিয়ে পড়ে গেলেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ চরিত্রের প্রয়োজনে অনেক সময়ই মোটরবাইক চালাতে হয় নায়িকাদের। আবার কোন কোন নায়িকা শখের বসেও বাইক চালানো শিখেছেন। তাদের মধ্যে মাহিয়া মাহি একজন। সম্প্রতি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন মাহি। তাতে দেখা যায়, বাইক চালাতে গিয়ে ধপাস করে পড়ে যান তিনি। ক্যাপশনে মাহি জানান, দুই চাকার এই বাহন চালানো শিখতে গিয়ে ৩ বার পড়ে গেছেন তিনি।

বাইক চালানো পুরোপুরি রপ্ত করে মাহিকে গলির রাস্তা ছেড়ে প্রশস্ত রাস্তা ধরে এগিয়ে যেতে দেখা গেছে ভিডিওতে। বাইক চালানোর শেখার আনন্দে হেলমেট ছাড়াই রাস্তায় বাইক চালাতে দেখা গেছে তাকে। পরবর্তীতে দর্শকদের সতর্ক করে তিনি বলেন, হেলমেট ছাড়া বাইক চালানো ঠিক না। ভিডিওর শেষভাগে হেলমেটসহ পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী পরিহিত অবস্থায় তাকে বাইক চালাতে দেখা গেছে।

প্রতিনিয়ত বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করে ভক্তদের মাতিয়ে রাখছেন মাহি। কয়েকদিন আগে রান্না করার ভিডিও শেয়ার করেছিলেন। সেখানে তিনি ড্রয়িং রুমের সোফায় বসে ভুনা খিচুড়ি রান্না করেছেন। সোফায় বসে রান্না করে হাস্যরসের শিকার হয়েছিলেন তিনি।

উল্লেখ্য, ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে রাজশাহীর মেয়ে মাহিয়া মাহির। পরবর্তীতে ‘অগ্নি’, ‘কী দারুণ দেখতে, ‘দবির সাহেবের সংসার’, ‘অনেক সাধের ময়না’, ‘ঢাকা অ্যাটাক’সহ বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। মাহিকে সর্বশেষ দেখা গেছে ‘মরীচিকা’ নামের ওয়েব সিরিজে। শিহাব শাহীন পরিচালিত সিরিজটিতে মাহি অভিনয় করেছেন সিয়াম আহমেদের বিপরীতে। আর বড় পর্দায় দেখা গেছে শাকিব খানের বিপরীতে ‘নবাব এলএলবি’ সিনেমায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

মাহি বাইক চালানো শিখতে গিয়ে পড়ে গেলেন

আপডেট টাইম : ১২:২৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১