ঢাকা ১১:৩২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ঢেউ নিয়ে আসছেন শানু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
  • ২২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ লাক্স সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে মিডিয়ায় আসেন মনিপুরী সম্প্রদায়ের মেয়ে শানারেই দেবী শানু। প্রতিযোগিতা শেষে পুরোদস্তুর অভিনেত্রী হিসেবেই মিডিয়া ক্যারিয়ার শুরু করেন তিনি। নাটকেই বেশি গুরুত্ব দিয়ে অভিনয় ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। তবে ২০১৮ সালে প্রথমবার অভিনয় করেন ছবিতে।

খিজির হায়াত খানের পরিচালনায় ছবিটির নাম ‘মিস্টার বাংলাদেশ’। এটি মুক্তি পেলে শানুর অভিনয় প্রশংসিত হয়। এরপর চলতি বছর ক্যারিয়ারের দ্বিতীয় ছবিতেও অভিনয় করেছেন। ‘ঢেউ’ নামের এ ছবিটি পরিচালনা করেছেন সুবর্ণা সেজুতি টুসি। এতে কেন্দ্রীয় একটি চরিত্রেই অভিনয় করেছেন শানু।

এ প্রসঙ্গে তিনি বলেন, একেবারেই ভিন্ন ধরনের গল্প নিয়ে ছবিটি তৈরি করা হয়েছে। মানুষের পাঁচটি সত্তা নিয়ে ছবির গল্প সাজানো হয়েছে। এর মধ্যে আমি একটিতে অভিনয় করেছি। দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবগুলোতে প্রদর্শিত হবে বলে জানিয়েছেন নির্মাতা। আশা করছি ভিন্ন ধরনের গল্প হলেও এটি উপভোগ্য একটি ছবিই হবে বলে মনে করছি আমি।

এদিকে গত ঈদের আগে মান্নান শফিকের পরিচালনায় ‘পথের ধারাপাত’ নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় শুরু করেছিলেন। সেটির শুটিংয়ে শিগগিরই যোগ দেবেন তিনি। পাশাপাশি হাসান জাহাঙ্গীরের পরিচালনায় ‘চাপাবাজ’ নামের একটি ধারাবাহিক নাটকেও নিয়মিত অভিনয় করছেন এই লাক্স সুন্দরী। অভিনয়ের পাশাপাশি একজন লেখক হিসেবেও পরিচিতি আছে শানুর। ২০১৭ সাল থেকে প্রতি বছর একুশের গ্রন্থমেলায় শানুর উপন্যাস প্রকাশ হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢেউ নিয়ে আসছেন শানু

আপডেট টাইম : ১১:১৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১