ঢাকা ১১:৩২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

শ্রাবন্তীর জন্মদিনে মমতার শুভেচ্ছা, কটাক্ষ নেটিজেনদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
  • ২৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ অতি সম্প্রতি জন্মদিন পালন করেছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ‍্যায়। ভক্তদের ভালবাসা, সতীর্থদের শুভকামনা সহ প্রচুর উপহারেও ভেসেছিলেন। কিন্তু তার পাওয়া সেরা উপহারটা এদিন ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন শ্রাবন্তী। তার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বিশেষ বার্তা পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

সেখানে লেখা, ‘প্রিয় শ্রাবন্তী, শুভ জন্মদিনে আমার অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আগামীতে আসুক আরো সাফল্য, আরো আনন্দ, এই শুভেচ্ছা রইল। পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো।’ মমতা ব্যানার্জির চিঠিটির ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘আমি সম্মানিত হলাম। এটা আমার জন্মদিনের সেরা উপহার।। ধন্যবাদ দিদি।’

ছবিটি দেখে কমেন্ট করার লোভ সামলাতে পারেননি নেটনাগরিকরা। একের পর এক কটাক্ষ উড়ে এসেছে। একজনের প্রশ্ন, ‘তোমার বর পরিবর্তন দেখতে রাজ‍্যবাসী অভ্যস্ত, এখন কি দল পরিবর্তন করতে চাইছো!’ আবার আরেকজন কটাক্ষ ছুঁড়েছেন, ‘কে কখন কোন দলে ঠিক নেই। যেদিকে হাওয়া এরা সেদিকে। সব সুবিধাবাদী।’

এদিকে সম্প্রতি এক ভারতীয় সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন এখন অভিনয়ের দিকেই মন দিতে চান তিনি। কারণ বাংলার মানুষ তাকে অভিনেত্রী হিসেবেই দেখতে চান। ভোটের পরেও শ্রাবন্তীর সোশ্যাল মিডিয়ায় আর রাজনৈতিক পোস্টের নামগন্ধ পাওয়া যায়নি। ওই মন্তব্যের পরেই হঠাৎ ভোলবদল! মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করলেন শ্রাবন্তী।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে টলিউড তারকাদের রাজনীতিতে যোগ দেওয়ার হিড়িক দেখা গিয়েছিল। স্রোতে গা ভাসিয়ে রাজনীতিতে পা রেখেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ‍্যায়। নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েই তৃণমূলকে তীব্র আক্রমণ শানিয়েছিলেন শ্রাবন্তী। টুইটে তিনি লিখেছিলেন, ‘পিসি ভাইপো রাজনীতির জন্যই নেতা, কর্মী, মন্ত্রীরা তৃণমূল ছাড়তে বাধ্য হচ্ছে। এই দুজন সবসময় নিজেদের ক্ষমতার অপব্যবহার করে এসেছে।’ তবে বিজেপির টিকিটে দাঁড়িয়েও জয়ের মুখ দেখতে পাননি শ্রাবন্তী। নির্বাচনে জেতার পরে তৃণমূলকে শুভেচ্ছাও জানিয়েছিলেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শ্রাবন্তীর জন্মদিনে মমতার শুভেচ্ছা, কটাক্ষ নেটিজেনদের

আপডেট টাইম : ১১:০৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১